• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া কর‌তে গি‌য়ে জনতার হা‌তে আটক এএসআই সদরপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা  ভাঙ্গায় পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফরিদপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মশাল মিছিল

Reporter Name / ২৮০ Time View
Update : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

 

নতুন খবর রি‌পোর্ট

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ফরিদপুর জেলা শাখার ব্যানারে একটি মশাল মিছিল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।

সজীব আহমেদ নামে একটি ফেসবুক আইডি থেকে ফরিদপুর সিটি গ্রুপ নামে আইডিতে শেয়ার করা একটি পোস্টে দেখা যায় আজ (৫ ডিসেম্বর) রাত ১২ টা থেকে ১টার মধ্যে মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলে ব্যানার ধরে ও হ মশাল হা‌তে “জয় বাংলা জয় বঙ্গবন্ধু” স্লোগান দিতে দিতে মহাসড়ক ধরে এগিয়ে যাচ্ছে বেশ কয়েকজন।

ব্যানানে লেখা রয়েছে “অবৈধ দখলকারী ইউনুস সরকারের আইসিটি আদালতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও শেখ রেহানা সহ অন্যান্যদের বিরুদ্ধে অবৈধ রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল” আর নিচে লেখা রয়েছে “বাংলাদেশ আওয়ামী লীগ, ফরিদপুর জেলা শাখা”

মিছিলটি ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার শ্রীঅঙ্গ‌নের সামনে হয় বলে প্রত‌্যক্ষদর্শীরা জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category