• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাস‌নে পুলিশের ওপর হামলা করে পালি‌য়ে যাওয়া সেই আ.লীগ নেতা গ্রেপ্তার ফরিদপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমা‌বেশ ‌শোক সংবাদ মাওলানা মুনীরুজ্জামান ফরিদী আর নেই চরভদ্রাস‌নের পদ্মার চরে পুলিশের ওপর হামলা, আসামি আওয়ামীলীগ নেতা ছিনতাই মহান মুক্তিযুদ্ধে শহীদ আট সাধুর মৃত্যুবা‌র্ষিকী কাল মঙ্গলবার সালথায় শিশুর লাশ উদ্ধার ফ‌রিদপু‌রে প্রভাতী প্রাই‌ভেট হাসপাতা‌লে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, ওটি সিলগালা ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত

চরভদ্রাস‌নে পুলিশের ওপর হামলা করে পালি‌য়ে যাওয়া সেই আ.লীগ নেতা গ্রেপ্তার

Reporter Name / ২০ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

নতুন খবর রিপোর্ট

ফরিদপুরের চরভদ্রাসন উপ‌জেলায় পাঁচ পুলিশ সদস্যের ওপর হামলা ক‌রে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা কবীর খানকে (৪৫)‌গ্রেপ্তার ক‌রে‌ছে পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঢাকার দোহার উপজেলার হরিচন্ডী গ্রাম থেকে ঘটনার প্রায় ৩০ ঘণ্টার পর পু‌লিশ তা‌কে গ্রেপ্তার ক‌রে।

এর আগে মঙ্গলবার সকালে চরভদ্রাসন উপ‌জেলার চর শালেপুর মুন্সীরচর বাজার এলাকা থেকে গ্রেপ্তা‌রের কবী‌রের স্বজন ও সমর্থকরা পাঁচ পুলিশের ওপর হামলা ক‌রে তা‌কে ছিনিয়ে নি‌য়ে‌ছিল।

কবীর খান চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।তার বিরুদ্ধে স্থানীয় থানায় ভূ‌মি দস‌্যুতা ও সন্ত্রাসবিরোধী আইনসহ আগের দুটি মামলা রয়েছে। পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় নতুন করে আরেকটি মামলা হয়েছে।

চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক খানের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকার দোহার থানা পুলিশের সহায়তায় বুধবার দুপুরে হরিচন্ডী গ্রামে অভিযান চা‌লি‌য়ে কবীর খান‌কে গ্রেপ্তার করা হয়।

এ ব‌্যাপা‌রে চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা এনামুল হক খান জানান, কবীর খানের বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা ছিল। পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুজ্জামান বাদি হয়ে আরও একটি মামলা করেছেন।ওই মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) রফিকুজ্জামান বলেন, কবীর খান এলাকায় ভূমিদস্যু হি‌সে‌বে পরিচিত। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা। তাকে গ্রেপ্তার করে পু‌লিশ হেফাজ‌তে রাখা হয়েছে।কাল বৃহস্প‌তিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category