• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া কর‌তে গি‌য়ে জনতার হা‌তে আটক এএসআই সদরপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা  ভাঙ্গায় পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভাঙ্গায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

সদরপু‌রে কৃষিজমির মাটি কেটে বিক্রি অর্ধলাখ টাকা জরিমানা

Reporter Name / ৪০ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

নতুন খবর রিপোর্ট

ফরিদপুরের সদরপুর উপ‌জেলায় অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি করার অভিযোগে নজরুল ইসলাম নামে এক ব‌্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের কারীরহাট গ্রামে এ অভিযান চালানো হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন সদরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

আদালত সূত্রে জানা গেছে, অভিযানের সময় এক্সকেভেটর দিয়ে কৃষিজমির মাটি কেটে ট্রাকে করে অন্যত্র বিক্রির অ‌ভি‌যো‌গের সত্যতা পেয়ে নগরকান্দা উপজেলার রামনগর ইউ‌নিয়‌নের কুঞ্জনগর পাল্লা গ্রামের নজরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব‌্যাপা‌রে সদরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নজরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category