• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া কর‌তে গি‌য়ে জনতার হা‌তে আটক এএসআই সদরপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা  ভাঙ্গায় পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফরিদপুরের চারটি আসনে ‘হ্যাঁ’ – না ভোট এর ফলাফল

Reporter Name / ১৮০ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

নতুন খবর রিপোর্ট

বৃহস্প‌তিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ‌ভো‌টে ফরিদপুর জেলার চারটি আসনে বেসরকারি ফলাফলে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সমর্থন বে‌শি পাওয়া গে‌ছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো প্রাথমিক ফলাফল অনুযায়ী, চারটি আসনেই মোট ভোটারের তুলনায় উল্লেখযোগ্যসংখ্যক ভোট পড়েছে এবং প্রতিটি আসনে ‘হ্যাঁ’ ভোট ‘না’ ভোটের চেয়ে এগিয়ে রয়েছে।

ফরিদপুর-১ আস‌নে মোট ভোটার ৫ লাখ ১০ হাজার ৫৪০ জন।

এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৮৫ হাজার ৪২৩টি এবং ‘না’ ভোট ১ লাখ ১২ হাজার ৮০৩ টি।

মোট বৈধ ভোট ২ লাখ ৯৮ হাজার ২২৬। বাতিল ভোট রয়েছে ২৭ হাজারের বেশি।

ফরিদপুর-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৩২ হাজার ৪১ জন।

এখানে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ১ লাখ ২৫ হাজার ৩৪টি এবং ‘না’ ভোট ৬৭ হাজার ৮টি। মোট বৈধ ভোট ১ লাখ ৯২ হাজার ৪২।

বাতিল ভোট ২৬ হাজারের বেশি বলে উল্লেখ করা হয়েছে।

ফরিদপুর-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৩২ হাজার ৬২১ জন।

এ আসনে ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৭৯ হাজার ৫০ এবং ‘না’ ভোট ৮০ হাজার ৫৩৭।

মোট বৈধ ভোট ২ লাখ ৫৯ হাজার ৫৮৭। বাতিল ভোট ২৪ হাজার ৫৭২।

ফরিদপুর-৪ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৬ হাজার ৭০৬ জন।

প্রাপ্ত তথ্যে দেখা যায়, ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৩ হাজার ১০২টি এবং ‘না’ ভোট ১ লাখ ১১ হাজার ৯০টি।

মোট বৈধ ভোট ২ লাখ ৫৪ হাজার ১৯২। বাতিল ভোট ২৬ হাজার ৮৫৪।

চারটি আসনের কোথাও ভোটগ্রহণ স্থগিত হয়নি এবং সব কেন্দ্রের ফল ‘কিউমুলেটিভ’ পদ্ধতিতে একত্র করে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এগুলো প্রাথমিক বেসরকারি ফলাফল; যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ফল গেজেট আকারে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category