• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ফ‌রিদপু‌রে প্রভাতী প্রাই‌ভেট হাসপাতা‌লে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, ওটি সিলগালা ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া কর‌তে গি‌য়ে জনতার হা‌তে আটক এএসআই সদরপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা 

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির স্মারকলিপি প্রদান

Reporter Name / ২০৯ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

নতুন খবর রিপোর্ট
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি ফরিদপুর জেলা শাখার উ‌দ্যো‌গে অবস্থান কর্মসূচি শে‌ষে
অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পা‌লের কা‌ছে স্মারক‌লি‌পি দেওয়া হয়।

বৃহস্পতিবার( ৪ ডি‌সেম্বর) বেলা ১১টার দি‌কে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হি‌সে‌বে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি ফরিদপুর জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে দশম গ্রেড সহ পাঁচ দফা দাবিতে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পা‌লিত হয়।
প‌রে জেলা প্রশাসনের মাধ্যমে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
জেলা প্রশাসকের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল স্মারকলিপি‌টি গ্রহণ করে যথাযথ ব‌্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এ সময় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ভাসানচর ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ইকবাল হোসেন, মানিকদহ ইউনিয়নের নিত্য কুমার সরকার, ডিক্রিরচর ইউনিয়নের তরুণ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের দশম গ্রেড প্রদান, নিয়োগ বিধিমালা প্রণয়ন ও পদোন্নতির ব্যবস্থা করা, মন্ত্রণালয় থেকে শতভাগ বেতন-ভাতা প্রদান, অবসরকালীন শতভাগ আনুতোষিক প্রদান এবং স্থানীয় সরকার অধিদপ্তর গঠনের দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category