নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নিখোঁজের তিনদিন পর তৌহিদ মিয়া (২২) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ জুন) উপজেলার শেখর ইউনিয়নের দক্ষিণ ভাটপাড়া এলাকার দীঘিরপাড়ে তার মরদেহ পাওয়া যায়। নিহত তৌহিদ মিয়া ওই এলাকার কাইয়ুম মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, তৌহিদ তিনদিন ধরে নিখোঁজ ছিলেন। বুধবার সকালে দীঘিরপাড় এলাকায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকার লোকজন।খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ ও তদন্তের বিষয়টি প্রক্রিয়াধীন।