নতুন খবর রিপোর্ট
ফরিদপুর শহরের ব্রাহ্মণকান্দা বাইপাস সড়ক থেকে মিম খাতুন (২৬) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
সোমবার (২৫ মে) রাতে বাইপাস সড়কের প্রশান্ত দাসের স` মিলের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মিম খাতুন সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামের জব্বার শেখের মেয়ে।
করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান,খবর পেয়ে গভীর রাতে বাইপাস সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে জেলা গোয়েন্দা পুলিশের মাধ্যমে তার পরিচয় পাওয়া গেছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা থানায় আসার পর তাদের বক্তব্য অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন,তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
করিমপুর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।