• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
Headline
ফরিদপুরে মাকে হত্যার ৯ ঘণ্টার মধ্যেই ঘাতক ছেলে গ্রেপ্তার মাদকাসক্ত ছে‌লের হা‌তে মা খুন ইউ‌পি সদ‌স্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, প্রশাসনের শোকজ “বাল্যবিবাহ” ও “মাদক”কে না বলতে পদ্মা নদীর চরে শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসক আইনজীবী নিজামউ‌দ্দিন শান্ত হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল হত্যা মামলায় তিনজনের মৃত্যদন্ড নগরকান্দায় মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী ! নগরকান্দায় ভূমি উপসহকারী কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল খাল খনন শেষে ফ‌রিদপু‌রের দু‌টি উপ‌জেলা থে‌কে এক কোটি টাকার বেশি সরকারি কোষাগারে ফেরত ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দা‌য়ে স্বামীর আমৃত্যু কারাদন্ড

ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পলাতক অস্ত্রধারীকে খুঁজ‌ছে পুলিশ

Reporter Name / ৯৭ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চক ভবানীপুর এলাকা থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। এ ঘটনায় অস্ত্রধারী হিসেবে অভিযুক্ত রেজাউল শিকদার নামের এক ব্যক্তি পলাতক রয়েছেন।
সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে চক ভবানীপুর গ্রামের সালেহা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে পু‌লিশ পিস্তলটি উদ্ধার ক‌রে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত পিস্তলের ভেতরে একটি তাজা গুলি ছিল। তবে এর ম্যাগজিন পাওয়া যায় নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার উত্তমপুর গ্রামের বাসিন্দা রেজাউল শিকদার দীর্ঘদিন ধরে তার স্ত্রী শারমিন আক্তারের সঙ্গে দাম্পত্য কলহ চল‌ছিল। প্রায় এক বছর ধরে তারা আলাদা বসবাস করছিলেন। ঈদের ছুটিতে শারমিন সন্তানদের নিয়ে বাবার বাড়ি বেড়াতে এলে র‌বিবার রাতে রেজাউল সেখানে উপস্থিত হন।
অভিযোগ রয়েছে, স্ত্রীকে জোর করে সঙ্গে নিতে ব্যর্থ হয়ে তিনি কোমর থেকে পিস্তল বের করে ভয়ভীতি প্রদর্শন করেন এবং আতঙ্ক সৃষ্টি করতে এক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়েন।
পরে শারমিনের মা সালেহা বেগম কৌশলে পিস্তলটি নিজের কাছে রেখে দেন এবং সকালে বিষয়টি প্রতিবেশী ও পুলিশকে জানান।
খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গি‌য়ে পিস্তল ও গুলি উদ্ধার করে। তবে পুলিশের আসার আগেই রেজাউল শিকদার ম্যাগজিনসহ পালিয়ে যে‌তে সমর্থ হন।
পুলিশ অস্ত্র ও গুলিটি জব্দ করে থানায় নিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।
কোতয়ালী থানার ও‌সি মো. মাহমুদুল হাসান ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা