• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
Headline
“বাল্যবিবাহ” ও “মাদক”কে না বলতে পদ্মা নদীর চরে শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসক আইনজীবী নিজামউ‌দ্দিন শান্ত হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল হত্যা মামলায় তিনজনের মৃত্যদন্ড নগরকান্দায় মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী ! নগরকান্দায় ভূমি উপসহকারী কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল খাল খনন শেষে ফ‌রিদপু‌রের দু‌টি উপ‌জেলা থে‌কে এক কোটি টাকার বেশি সরকারি কোষাগারে ফেরত ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দা‌য়ে স্বামীর আমৃত্যু কারাদন্ড ঘুষ নেওয়ার অ‌ভি‌যো‌গে ভূমি কর্মকর্তা সাম‌য়িক বরখাস্ত মধুখালীতে টয়লেটের স্লাবের নিচ থেকে বস্তাবন্দী মানব কঙ্কাল উদ্ধার হরিজন জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ফরিদপুরে মানববন্ধন‌, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

ঘুষ নেওয়ার অ‌ভি‌যো‌গে ভূমি কর্মকর্তা সাম‌য়িক বরখাস্ত

Reporter Name / ২৬ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখের বিরুদ্ধে সেবাগ্রহিতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গে‌ছে।
র‌বিবার (২৬ জুলাই) বিকেলে টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ওই কর্মকর্তা‌কে সাম‌য়িক বরখা‌স্তের নি‌র্দেশ দি‌য়ে‌ছেন ফ‌রিদপু‌রের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
দুই মিনিট ২২ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের এক সেবা গ্রহিতার কাছ থেকে তিনি চেয়ারে বসে গুনে গুনে টাকা নিচ্ছেন।
এ সময় ভিডিওতে ওই কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নিয়েও মন্তব্য করেন।
তাকে বলতে শোনা যায়, উনিও ৪০তম বিসিএস আমিও ৪০তম বিসিএস, উনার কপাল ভালো উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন-ক্যাডার হয়েছি।
এ ব‌্যাপা‌রে ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখ বলেন, এটি ঘুষের টাকা নয়। ধারের টাকা। অনেক মানুষ আমার কাছ থেকে টাকা ধার নেয় আবার ফেরত দিয়ে যায়। সেই ধারের টাকা ফেরত নেওয়ার সময়কার ভিডিও এটি।
এ ঘটনায় একই দিন বি‌কে‌লে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম এক আ‌দে‌শে ইমরান শেখ‌কে ২০১৮ সা‌লের সরকা‌রি কর্মচারী (শৃঙ্খলা ও আ‌পিল ) বি‌ধিমালার ৩ (খ)(ঘ) অনুযায়ী অসদাচরণ ও দুর্নী‌তির দা‌য়ে ওই বিধিমালার ১২(১) ধারায় তা‌কে সাম‌য়িকভা‌বে বরখাস্ত করা হ‌লো।
ফ‌রিদপু‌রের অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) মিন্টু বিশ্বাস বরখা‌স্তের ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা