• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
Headline
“বাল্যবিবাহ” ও “মাদক”কে না বলতে পদ্মা নদীর চরে শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসক আইনজীবী নিজামউ‌দ্দিন শান্ত হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল হত্যা মামলায় তিনজনের মৃত্যদন্ড নগরকান্দায় মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী ! নগরকান্দায় ভূমি উপসহকারী কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল খাল খনন শেষে ফ‌রিদপু‌রের দু‌টি উপ‌জেলা থে‌কে এক কোটি টাকার বেশি সরকারি কোষাগারে ফেরত ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দা‌য়ে স্বামীর আমৃত্যু কারাদন্ড ঘুষ নেওয়ার অ‌ভি‌যো‌গে ভূমি কর্মকর্তা সাম‌য়িক বরখাস্ত মধুখালীতে টয়লেটের স্লাবের নিচ থেকে বস্তাবন্দী মানব কঙ্কাল উদ্ধার হরিজন জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ফরিদপুরে মানববন্ধন‌, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

“বাল্যবিবাহ” ও “মাদক”কে না বলতে পদ্মা নদীর চরে শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসক

Reporter Name / ১২ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

নতুন খবর রিপোর্ট
“বাল্যবিবাহ” ও “মাদক” বিরোধী শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে যোগ দি‌য়ে পদ্মা নদীর চরের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করতে চরাঞ্চলে ছুটে গেলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
নি‌জে‌দের মা‌ঝে জেলা প্রশাসক‌কে পে‌য়ে উচ্ছ্ব‌সিত শিক্ষার্থী ও অ‌ভিভাবকরা আনন্দ প্রকাশ ক‌রেন।
মঙ্গলবার (২৮ জুলাই ) দুপুরে পদ্মার চরের ভাঙ্গি ডাঙ্গী গ্রামে মোতালেব হোসেন উচ্চ বিদ্যালয় ও মাজেদা বেগম মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, সদরের সহকারী কমিণনার (ভূমি) শফিকুল ইসলাম সহ স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগসহ বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তারা।
প‌রে সমা‌বে‌শে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, বাল্যবিবাহের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন হ‌তে হ‌বে। প্রতিরোধ গড়ে তুলতে হবে।
যুব সমাজকে বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মোবাইল আসক্তি এবং মাদক থেকে নিজেকে মুক্ত রাখতে হবে এবং যারা আসক্ত তাদের এ পথ থেকে ফেরানোর দা‌য়িত্ব নি‌তে হবে।
মাজেদা বেগম মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন ক‌রে জেলা প্রশাসক ওই প্রতিষ্ঠা‌নের চিকিৎসা ব্যবস্থার খোঁজখবর নেন ও জনবল বরাদ্দ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
প‌রে মোতালেব হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মোতালেব হোসেন হাই স্কুলের শিক্ষকদের সাথে পরামর্শ সভা করেন জেলা প্রশাসক।সভায় শিক্ষকদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া অভিভাবক সমাবেশে শিক্ষা ও ক্রীড়া উপকরণসহ ১০টি বাইসাইকেল বিতরণ করা হয়।
এরপর ছাত্রীদের জন্য একটি মিলনায়তন কক্ষ (কমন রুম) উদ্বোধন করেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা