• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
Headline
“বাল্যবিবাহ” ও “মাদক”কে না বলতে পদ্মা নদীর চরে শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসক আইনজীবী নিজামউ‌দ্দিন শান্ত হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল হত্যা মামলায় তিনজনের মৃত্যদন্ড নগরকান্দায় মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী ! নগরকান্দায় ভূমি উপসহকারী কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল খাল খনন শেষে ফ‌রিদপু‌রের দু‌টি উপ‌জেলা থে‌কে এক কোটি টাকার বেশি সরকারি কোষাগারে ফেরত ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দা‌য়ে স্বামীর আমৃত্যু কারাদন্ড ঘুষ নেওয়ার অ‌ভি‌যো‌গে ভূমি কর্মকর্তা সাম‌য়িক বরখাস্ত মধুখালীতে টয়লেটের স্লাবের নিচ থেকে বস্তাবন্দী মানব কঙ্কাল উদ্ধার হরিজন জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ফরিদপুরে মানববন্ধন‌, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির নিহ‌তের ঘটনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

Reporter Name / ২৩ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ফরিদপুর জেলার একই পরিবারের তিন সদস্য নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি।
শুক্রবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক শোকবার্তায় তিনি নিহত তানিয়া তাহমিনা রিনা, তাঁর ছেলে তাসবিক ও মেয়ে জারার রুহের মাগফিরাত কামনা করেন।

একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে তাঁদের এই শোক সহ্য করার ধৈর্য ও শক্তি কামনা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ২৩ জুলাই বিকেলে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে পবিত্র মক্কায় ওমরাহ পালন করতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজিমুদ্দিন মোল্লার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তাঁর ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫) নিহত হন।

দুর্ঘটনায় রিনার স্বামী শফিকুল ইসলাম ও বড় ছেলে নাবিল আহত হয়েছেন। শোকবার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সরকারের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা