• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

নিখোঁজ স্ত্রী ও মে‌য়ে উদ্ধার হওয়ায় পুলিশ ও মিডিয়াকে স্বামীর কৃতজ্ঞতা

Reporter Name / ৪১৫ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

নতুন খবর রিপোর্ট
ফরিদপুর শহ‌রে নিখোঁজ হওয়া স্ত্রী ও মে‌য়ে উদ্ধারের ঘটনায় পুলিশ ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জা‌নি‌য়ে‌ছেন স্বামী জামাল উদ্দিন ওর‌ফে কানু।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ত্রী এ‌লিজা শার‌মিন ও চতুর্থ শ্রেণী‌তে পড়‌ুয়া মে‌য়ে ই‌মি নিখোঁজ হওয়ার বিষয়ে একটি পোস্ট দেন কানু।
প‌রে ফরিদপুর কোতয়ালী থানায় একটি জিডি করেন তি‌নি।
ফেসবুকসহ সামা‌জিক যোগাযোগ মাধ‌্যম ও বি‌ভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকা‌শিত হ‌লে ঘটনাটি ব্যাপক আলোচনায় আসে।
খবর পে‌য়ে শনিবার রাতে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে টেপাখোলা এলাকার স্ত্রীর ছোট ভাইয়ের ভাড়া করা বাসা থেকে নিখোঁজ স্ত্রী ও মে‌য়ে‌কে উদ্ধার করা হয়।
এরপর কানু এক বার্তায় ফরিদপুর কোতয়ালী থানা পুলিশসহ সংবাদকর্মী‌দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি গণমাধ্যমকর্মীদের অনুরোধ করেন স্ত্রী ও মে‌য়েকে ফিরে পাওয়ার সংবাদ‌টিও যেন গুরুত্বসহকারে প্রচার করা হয়।
তিনি সকলের কাছে তার পরিবারের জন্য দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা