• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
Headline
ফরিদপুরে ক‌লেজ ছাত্র কৌশিক সাহা জিতু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আদালত এলাকা থেকে এক ব‌্যক্তি‌কে তুলে নিয়ে হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ লিবিয়ায় নির্যাতনে হা‌বি মাতুব্ব‌রের মৃত্যু , তদন্তে মুক্তিপণ আদায়কারীকে অব্যাহতি শিশু ধর্ষ‌ণ চেষ্টার দা‌য়ে ফ‌রিদপু‌রে এক ব‌্যক্তির পাঁচ বছরের কারাদণ্ড ভাঙ্গায় সারসহ ডিলার আটক ফ‌রিদপু‌রে জাতীয় নিরাপদ সড়ক দিবস পা‌লিত ভাঙ্গায় সা‌বেক ইউ‌পি চেয়ারম‌্যান গ্রেপ্তার ফরিদপুর মেডিকেল কলেজে আন্তর্জাতিক ইন্টারনাল মেডিসিন ডে পালিত ফরিদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাস পোড়ানোর মামলায় ফ‌রিদপু‌রে ইউপি চেয়ারম্যান মজনু গ্রেপ্তার

আলফাডাঙ্গায় অ‌গ্নিকা‌ন্ডে সাত পাটের গুদাম পু‌ড়ে‌ছে

Reporter Name / ৩৯ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
ফরিদপুরের আলফাডাঙ্গা উপ‌জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি পাটের গুদাম ও মালামালসহ তিনটি দোকান পুড়ে গেছে। গুদামে থাকা প্রায় তিন হাজার মণ পাট পু‌ড়ে ছাই হয়েছে। এতে প্রায় দুই কোটি টাকা ক্ষতির দাবি ব্যবসায়ীদের।
আগু‌নের খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ জানা যায় নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শনিবার (২৪ অক্টোবর) রাত আটটার দিকে আলফাডাঙ্গার উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী সূত্রে জানা যায়, রাত আটটার দিকে ফলিয়া বাজারের একটি পাটের গুদামে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই বাজারের সাতটি পাটের গুদাম ও একটি চায়ের দোকান এবং দুইটি কাঁচামালের দোকান ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগেই পাটের গুদাম ও দোকানগুলো আগুনে ভস্মীভূত হয়ে যায়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সোহেল রানা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগেই পাটের গুদাম ও দোকানগুলো ভস্মীভূত হয়ে যায়। কিছু মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ নিয়ে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা