• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
Headline
ফরিদপুরে ক‌লেজ ছাত্র কৌশিক সাহা জিতু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আদালত এলাকা থেকে এক ব‌্যক্তি‌কে তুলে নিয়ে হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ লিবিয়ায় নির্যাতনে হা‌বি মাতুব্ব‌রের মৃত্যু , তদন্তে মুক্তিপণ আদায়কারীকে অব্যাহতি শিশু ধর্ষ‌ণ চেষ্টার দা‌য়ে ফ‌রিদপু‌রে এক ব‌্যক্তির পাঁচ বছরের কারাদণ্ড ভাঙ্গায় সারসহ ডিলার আটক ফ‌রিদপু‌রে জাতীয় নিরাপদ সড়ক দিবস পা‌লিত ভাঙ্গায় সা‌বেক ইউ‌পি চেয়ারম‌্যান গ্রেপ্তার ফরিদপুর মেডিকেল কলেজে আন্তর্জাতিক ইন্টারনাল মেডিসিন ডে পালিত ফরিদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাস পোড়ানোর মামলায় ফ‌রিদপু‌রে ইউপি চেয়ারম্যান মজনু গ্রেপ্তার

ভাঙ্গায় সারসহ ডিলার আটক

Reporter Name / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
ফ‌রিদপু‌রের ভাঙ্গা উপ‌জেলায় অ‌বৈধভা‌বে পাচারকালে ২৫০ বস্তা ডিএফপি সারসহ এ কে এম ইলিয়াস হাওলাদার নামে এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।
​বুধবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার মালিগ্রাম ফ্লাইওভারের নিচ থেকে এক ট্রাক সরকারি সারসহ সারের ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করা হয়। ​
আটক সার ডিলার এ কে এম ইলিয়াস হাওলাদার মেসার্স হাওলাদার ট্রেডার্সের (মালিগ্রাম বাজার) স্বত্বাধিকারী এবং চান্দ্রা ইউনিয়নের বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত সার ডিলার।
স্থানীয় সূত্রে জানা গেছে, সারবোঝাই ট্রাকটি সন্দেহজনকভাবে চলাচলের সময় স্থানীয় এলাকাবাসী আটকে দেয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে ঘটনা‌টি জানা‌নো হয়।
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো.শরীফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন ও ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) ইকবালের নেতৃত্বে পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁ‌ছায়। পুলিশ ঘটনাস্থল থেকে সারবোঝাই ট্রাক, সার ডিলার এবং ট্রাকের হেলপারকে আটক করে ভাঙ্গা থানায় নিয়ে যায়।

ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ২৫০ বস্তা সারবোঝাই একটি ট্রাক, হেলপার ও সারের ডিলারকে আটক করা হয়। সারবোঝাই ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়।
তি‌নি আরও ব‌লেন, এ ঘটনায় সার ডিলারের বিরুদ্ধে মামলা ও তার ডিলার বাতিল করা হবে।
ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা