• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
Headline
ফরিদপুরে ক‌লেজ ছাত্র কৌশিক সাহা জিতু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আদালত এলাকা থেকে এক ব‌্যক্তি‌কে তুলে নিয়ে হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ লিবিয়ায় নির্যাতনে হা‌বি মাতুব্ব‌রের মৃত্যু , তদন্তে মুক্তিপণ আদায়কারীকে অব্যাহতি শিশু ধর্ষ‌ণ চেষ্টার দা‌য়ে ফ‌রিদপু‌রে এক ব‌্যক্তির পাঁচ বছরের কারাদণ্ড ভাঙ্গায় সারসহ ডিলার আটক ফ‌রিদপু‌রে জাতীয় নিরাপদ সড়ক দিবস পা‌লিত ভাঙ্গায় সা‌বেক ইউ‌পি চেয়ারম‌্যান গ্রেপ্তার ফরিদপুর মেডিকেল কলেজে আন্তর্জাতিক ইন্টারনাল মেডিসিন ডে পালিত ফরিদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাস পোড়ানোর মামলায় ফ‌রিদপু‌রে ইউপি চেয়ারম্যান মজনু গ্রেপ্তার

মিথ‌্যা মামলা করায় বা‌দির কারাদন্ড আসা‌মি খালাস

Reporter Name / ২২ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট

ফরিদপুরের আলফাডাঙ্গা উপ‌জেলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মিথ‌্যা মামলায় দুই আসামিকে খালাস দিয়েছে আদালত। আর মিথ্যা মামলা দায়েরের জন‌্য বা‌দি শাহীনা বেগমকে ১৫ দিনের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও সাত দিন কারাদণ্ড ভোগ করতে হ‌বে।
সোমবার (২৬ অক্টোবর) ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় দেন।
ওই আদাল‌তের স‌রকা‌রি কৌঁসু‌লি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন রা‌য়ের সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ২০২৪ সালের ১৮ মার্চ আলফাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় এক‌টি মামলা দা‌য়ের করেন শাহীনা বেগম।
এতে আলফাডাঙ্গা উপজেলার যোগীবরাটি গ্রামের সাগর মোল্লা (২২) ও ইকরামুল মোল্লাকে (২০) আসামি করা হয়। তাদের বিরুদ্ধে উত্ত্যক্ত ও যৌন হয়রানির অভিযোগ আনেন তি‌নি।
মামলার এজাহারে শাহীনা বেগম অভিযোগ করেন, আসামিরা তাকে দীর্ঘ‌দিন ধ‌রে উত্ত্যক্ত করছিল। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় হয়রানির মাত্রা বেড়ে যায়। ঘটনার দিন রাতে বাড়ি ফেরার পথে তাকে যৌন হয়রানি করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
পরে স্বামী ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে তি‌নি আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন।
সরকা‌রি ‌কৌঁসু‌লি আরও জানান, ওই মামলার বিচারিক প্রক্রিয়া শেষে আদালত দুই আসামিকে খালাস দিয়েছেন। একই সঙ্গে মিথ্যা মামলা দায়েরের দায়ে বাদিকে ১৫ দিনের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও সাত দিন কারাগারে থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা