নতুন খবর রিপোর্ট
ফরিদপুর শহরে ফাতেমাতুজ জহুরা ওরফে জুহি নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে।
এ ঘটনায় তার পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন।
এ ব্যাপারে ওই শিক্ষার্থী বাবা জামাল উদ্দিন ওরফে কানু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুক্রবার রাতে একটি পোস্ট করে মেয়ের সন্ধান দিতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।
ওই পোস্টে তিনি উল্লেখ করেন , ৩০ এপ্রিল বিকেলে মায়ের সঙ্গে ঘুরতে বের হওয়ার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ।
নিখোঁজ জুহি ফরিদপুর আদর্শ বালিকা বিদ্যালয়-এর চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।কানু পরিবার নিয়ে ফরিদপুর শহরের লাক্সারী হাসান টাওয়ারের দ্বিতীয় তলায় বাস করেন।

নিখোঁজ শিশুর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন।
জুহির সন্ধান পেলে ০১৬১১-৮৩০১৪৩ নম্বরে যোগাযোগ করতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তার স্বজনরা। একই সঙ্গে তার সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।
পরিবারটি গণমাধ্যমকর্মী, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন ।