• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
Headline
“বাল্যবিবাহ” ও “মাদক”কে না বলতে পদ্মা নদীর চরে শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসক আইনজীবী নিজামউ‌দ্দিন শান্ত হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল হত্যা মামলায় তিনজনের মৃত্যদন্ড নগরকান্দায় মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী ! নগরকান্দায় ভূমি উপসহকারী কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল খাল খনন শেষে ফ‌রিদপু‌রের দু‌টি উপ‌জেলা থে‌কে এক কোটি টাকার বেশি সরকারি কোষাগারে ফেরত ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দা‌য়ে স্বামীর আমৃত্যু কারাদন্ড ঘুষ নেওয়ার অ‌ভি‌যো‌গে ভূমি কর্মকর্তা সাম‌য়িক বরখাস্ত মধুখালীতে টয়লেটের স্লাবের নিচ থেকে বস্তাবন্দী মানব কঙ্কাল উদ্ধার হরিজন জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ফরিদপুরে মানববন্ধন‌, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

আইনজীবী নিজামউ‌দ্দিন শান্ত হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

Reporter Name / ১১ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
বা‌গেরহা‌টের আইনজীবী অ্যাডভোকেট নিজামউদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও আইনজীবী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পা‌লিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই ) ‌বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি, ফরিদপুর জেলা শাখার উদ্যোগে শহরের স্বাধীনতা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে অন‌্যদের ম‌ধ্যে বক্তব‌্য দেন অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলী,অ্যাডভোকেট মানিক মজুমদার, এস এম কায়সার শরীফ, অ্যাডভোকেট লিয়াকত আলী বুলু, অ্যাডভোকেট অসিত মজুমদার, অ্যাডভোকেট জাহিদ বেপারী, অ্যাডভোকেট তাহমিনা বিলকিস, অ্যাডভোকেট এনায়েত হোসেন, অ্যাডভোকেট নাজমুল হাসান, অ্যাডভোকেট লাবনী আক্তার, অ্যাডভোকেট লতা আক্তার, অ্যাডভোকেট সুরুজ্জামান মুকুল , অ্যাডভোকেট তুহিন শেখ, অ্যাডভোকেট গাজী শাহীদুজ্জামান এবং অ্যাডভোকেট সোহানুর রহমান সোহান।

বক্তারা বলেন, অ্যাডভোকেট নিজামউদ্দিন শান্ত হত্যাকাণ্ড দেশের আইনজীবী সমাজকে গভীরভাবে মর্মাহত করেছে। তারা এ হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি দেশের আইনজীবীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত আইনজীবী সুরক্ষা আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা