• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
Headline
“বাল্যবিবাহ” ও “মাদক”কে না বলতে পদ্মা নদীর চরে শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসক আইনজীবী নিজামউ‌দ্দিন শান্ত হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল হত্যা মামলায় তিনজনের মৃত্যদন্ড নগরকান্দায় মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী ! নগরকান্দায় ভূমি উপসহকারী কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল খাল খনন শেষে ফ‌রিদপু‌রের দু‌টি উপ‌জেলা থে‌কে এক কোটি টাকার বেশি সরকারি কোষাগারে ফেরত ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দা‌য়ে স্বামীর আমৃত্যু কারাদন্ড ঘুষ নেওয়ার অ‌ভি‌যো‌গে ভূমি কর্মকর্তা সাম‌য়িক বরখাস্ত মধুখালীতে টয়লেটের স্লাবের নিচ থেকে বস্তাবন্দী মানব কঙ্কাল উদ্ধার হরিজন জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ফরিদপুরে মানববন্ধন‌, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

‌বোয়ালমারী‌তে প্রতিবন্ধী নারী ছয় মাসের অন্তঃসত্ত্বা !

Reporter Name / ২৪ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর গ্রামে স্বামী পরিত্যক্তা ও বুদ্ধিপ্রতিবন্ধী এক নারী ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়েছেন। অনাগত সন্তানের পিতৃত্ব নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী নারীর ভাষ্য, দুই বছর আগে চুয়াডাঙ্গার বাবলু শেখ নামে এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়। তবে দীর্ঘদিন ধরে স্বামী তার কোনো খোঁজখবর নেন না। বিয়ের পরও তিনি মায়ের সঙ্গে মামা বাড়িতে বসবাস করতেন। মা মারা যাওয়ার পর জীবিকার তাগিদে বিভিন্ন বাসা-বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।
ওই নারীর দাবি, প্রতিবেশী অহিদ শেখের বাড়িতে কাজ করতে গি‌য়ে তার গৃহকর্তার ছেলে মেহেদী হাসান শেখের সঙ্গে শারীরিক সম্পর্ক হয়।এ‌তে তি‌নি অন্তঃসত্ত্বা হ‌লে মেহেদী হাসানের বাড়ি থেকে ভয়ভীতি দেখানো হয় যে তার ছেলের কথা বললে তাকে মেরে ফেলা হবে।

এ‌দি‌কে মেহেদী হাসান শেখের বাবা অহিদ শেখ বলেন, আমার ছেলের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে। তা প্রমাণিত নয়। ডিএনএ পরীক্ষার মাধ্যমে সত্য উদঘাটন করা হোক। আমার ছেলে জড়িত প্রমাণিত হলে আইন অনুযায়ী যে শাস্তি হবে। তা আমরা মেনে নেব।
শেখর ইউনিয়ন পরিষদের সদস্য রিজাউল জানান, বিষয়‌টি লোকমুখে শুনেছি। যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে তা প্রমাণ কর‌তে মেডিকেল পরীক্ষা করা উচিত।
পরীক্ষার ফল অনুযায়ী কেউ দায়ী হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হ‌বে বলে মনে করি।
এ ব‌্যাপা‌রে বোয়ালমারী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি জানা ছিল না। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করে নি।ত‌বে খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হ‌বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা