• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
Headline
‌বোয়ালমারী‌তে তিনদিন পর নিখোঁজ তরু‌ণের মরদেহ পাওয়া গেল ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি রাজধানী থেকে গ্রেপ্তার জেলা প্রশাসক মাজহারুল ইসলাম মধুখালী উপজেলা পরিদর্শন কর‌লেন আ‌রিফুল ১০ বছর পর দেশে ফির‌লেন কিন্তু বাড়ি ফেরা হলো না তার ফরিদপুরে হামে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু ভাঙ্গায় গ‌্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত পাঁচ ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পলাতক অস্ত্রধারীকে খুঁজ‌ছে পুলিশ নগরকান্দার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খা‌দে আহত অন্তত ২৫ ফরিদপুরে হামে আক্রান্ত হয়ে ‌ আরও দুই শিশুর মৃত্যু ‌ আ‌লোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী একাত্তরের পরাজিতরা ফণা তোলার চেষ্টা করছে

নগরকান্দার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খা‌দে আহত অন্তত ২৫

Reporter Name / ৩৩ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
ঢাকা-খুলনা মহাসড়কের ফ‌রিদপু‌রের নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়‌কের পাশের খাদে উল্টে পড়লে ২৫ জন যাত্রী আহত হয়েছেন।
এদের মধ্যে ২৩ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নগরকান্দা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. শাহীনুল ইসলাম জানান, ঢাকা থেকে খুলনাগামী রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাস ‌সেখ‌ি‌নে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ আহ‌তের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গি‌য়ে আহত যাত্রীদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভ‌র্তি ক‌রেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শারমিন আক্তার সুইটি জানান, এখা‌নে ২৩ জন আহত যাত্রী ভর্তি করা হয়েছে।তবে সক‌লেই আশঙ্কামুক্ত।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে বলেন, ওই মহাসড়কের ঝাটুরদিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ‌তি‌নি‌ ব‌লেন,এ ঘটনায় আইনি ব‌্যবস্থা গ্রহ‌ণের বিষয়‌টি প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা