• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
Headline
‌বোয়ালমারী‌তে তিনদিন পর নিখোঁজ তরু‌ণের মরদেহ পাওয়া গেল ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি রাজধানী থেকে গ্রেপ্তার জেলা প্রশাসক মাজহারুল ইসলাম মধুখালী উপজেলা পরিদর্শন কর‌লেন আ‌রিফুল ১০ বছর পর দেশে ফির‌লেন কিন্তু বাড়ি ফেরা হলো না তার ফরিদপুরে হামে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু ভাঙ্গায় গ‌্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত পাঁচ ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পলাতক অস্ত্রধারীকে খুঁজ‌ছে পুলিশ নগরকান্দার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খা‌দে আহত অন্তত ২৫ ফরিদপুরে হামে আক্রান্ত হয়ে ‌ আরও দুই শিশুর মৃত্যু ‌ আ‌লোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী একাত্তরের পরাজিতরা ফণা তোলার চেষ্টা করছে

ভাঙ্গায় গ‌্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত পাঁচ

Reporter Name / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের ভাঙ্গা উপ‌জেলার মা‌লিগ্রাম এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় পাঁচজন নিহত হ‌য়ে‌ছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।
পু‌লিশসূ‌ত্রে জানা গে‌ছে,মঙ্গলবার (২ জুন ) ভোর চারটার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, যশোর জেলার ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী নুরজাহান (৫০), নুরজাহানের ছেলে আরিফ ইসলাম (২৪), একই গ্রামের ইলিয়াস হোসেনের স্ত্রী আয়শা বেগম (২৮), রাকিব (১৮) ও প্রাইভেট কারচালক (২৫)। দুর্ঘটনায় আহতরা হলো আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩)। তারা সকলেই প্রাইভেট কারের যাত্রী ছিলেন।

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, ঢাকা থেকে ভাঙ্গা আসার পথে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক ভাঙ্গার মালিগ্রাম নামক স্থানে দাঁড়িয়ে ছিল। ভোর চারটার দিকে ঢাকা থেকে যশোরগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারের চালকসহ চারজন নিহত হন। আহত হন তিনজন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম বলেন, প্রাইভেটকারের চালকসহ চার জন ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আহত আরও একজনের মৃত্যু হয়। চালক ছাড়া নিহত চারজন একই পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভ‌র্তি করা হয়েছে। এ ব‌্যাপা‌রে আই‌নি ব‌্যবস্থা গ্রহ‌ণের বিষয়‌টি প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা