• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
Headline
‌বোয়ালমারী‌তে তিনদিন পর নিখোঁজ তরু‌ণের মরদেহ পাওয়া গেল ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি রাজধানী থেকে গ্রেপ্তার জেলা প্রশাসক মাজহারুল ইসলাম মধুখালী উপজেলা পরিদর্শন কর‌লেন আ‌রিফুল ১০ বছর পর দেশে ফির‌লেন কিন্তু বাড়ি ফেরা হলো না তার ফরিদপুরে হামে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু ভাঙ্গায় গ‌্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত পাঁচ ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পলাতক অস্ত্রধারীকে খুঁজ‌ছে পুলিশ নগরকান্দার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খা‌দে আহত অন্তত ২৫ ফরিদপুরে হামে আক্রান্ত হয়ে ‌ আরও দুই শিশুর মৃত্যু ‌ আ‌লোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী একাত্তরের পরাজিতরা ফণা তোলার চেষ্টা করছে

নতুন নোটের সালামিতে ঈদের খুশি: সরকারি শিশু পরিবারের সাথে ফরিদপুর জেলা প্রশাসনের ব‌্যতিক্রমী ঈদ উদযাপন

Reporter Name / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
ফরিদপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৃহস্প‌তিবার সরকারি শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করেছে জেলা প্রশাসন।
নতুন নোটের সালামি বিতরণের মধ্য দিয়ে শিশুদের মুখে ফুটে ওঠে ঈদের আনন্দ ও হাসি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। তিনি শিশুদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের হাতে নতুন নোটের সালামি তুলে দেন।
এ সময় শিশুদের মাঝে আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শিশুদের জন্য বিশেষ খাবার পরিবেশন ও বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমেরও আয়োজন করা হয়।
এ সময় সরকারি শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজনে অংশ নিয়ে শিশুরা আনন্দ প্রকাশ করে এবং জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।
মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ফরিদপুর জেলা প্রশাসনের এ উদ্যোগ স্থানীয় সুধীজন‌দের প্রশংসা কুড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা