• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
Headline
মাদকাসক্ত ছে‌লের হা‌তে মা খুন ইউ‌পি সদ‌স্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, প্রশাসনের শোকজ “বাল্যবিবাহ” ও “মাদক”কে না বলতে পদ্মা নদীর চরে শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসক আইনজীবী নিজামউ‌দ্দিন শান্ত হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল হত্যা মামলায় তিনজনের মৃত্যদন্ড নগরকান্দায় মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী ! নগরকান্দায় ভূমি উপসহকারী কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল খাল খনন শেষে ফ‌রিদপু‌রের দু‌টি উপ‌জেলা থে‌কে এক কোটি টাকার বেশি সরকারি কোষাগারে ফেরত ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দা‌য়ে স্বামীর আমৃত্যু কারাদন্ড ঘুষ নেওয়ার অ‌ভি‌যো‌গে ভূমি কর্মকর্তা সাম‌য়িক বরখাস্ত

ফরিদপুরে হামে আক্রান্ত হয়ে ‌ আরও দুই শিশুর মৃত্যু ‌

Reporter Name / ৭৩ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
ফরিদপুরে হামে আক্রান্ত হয়ে ‌ আরও দুই শিশু ‌ মারা গেছে । ‌জেলা স্বাস্থ্য বিভাগ ‌সূ‌ত্রে জানা গে‌ছে, ‌ গত ‌ ২৮ মে হামে আক্রান্ত হয়ে ‌ ‌ মেডিকেল কলেজের চিকিৎসাধীন অবস্থায় ‌চার মাস বয়সী রুকসানা এবং ‌ ২৯ মে ‌আট মাস বয়সী তাসিন ‌ নামে দুই শিশুর ‌ মৃত্যু হ‌য়ে‌ছে।
এ‌দি‌কে ফরিদপুরে হাম রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।
জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৩১ মে সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯১ জন হাম রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফরিদপুর জেলায় মোট ২ হাজার ১২৮ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে।
উপজেলাভিত্তিক আক্রান্তের মধ্যে আলফাডাঙ্গায় ২১ জন, ভাঙ্গায় ১২ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২২ জন এবং ফরিদপুর সদরে ৫ জন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া বোয়ালমারী ও চরভদ্রাসন উপজেলায়ও হাম রোগী পাওয়া গেছে।
হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, ফরিদপুর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৩৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে হাসপাতালে ৬৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত হাসপাতালটি থেকে মোট ৫৫৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
অন্যদিকে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ৫৮ জন রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে সেখানে ১১৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ২৭ জন রোগী হাসপাতাল ছেড়েছেন।
এ পর্যন্ত হাসপাতালটি থেকে মোট এক হাজার ২৫৪ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।
দুই হাসপাতালে বর্তমানে মোট ১৮৩ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৪৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ হাম প্রতিরোধে শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ, আক্রান্ত ব্যক্তিকে পৃথক রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা