নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্তন ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে গোলাপী শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ভাঙ্গা পৌরসভার দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সোসাইটির সভাপতি ডা. হুমায়ুন কবীর নেতৃত্ব দেন।
কর্মসূচিতে প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার, শিশু সাহিত্যিক শাহ আলম, মোশাররত জাহান সৌরভসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় শোভাযাত্রা শেষে পথচারীদের মধ্যে স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
পাশাপাশি রোগটির প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন আয়োজকেরা।
স্তন ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধে মানুষকে উদ্বুদ্ধ করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়।