• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
Headline
‌বোয়ালমারী‌তে তিনদিন পর নিখোঁজ তরু‌ণের মরদেহ পাওয়া গেল ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি রাজধানী থেকে গ্রেপ্তার জেলা প্রশাসক মাজহারুল ইসলাম মধুখালী উপজেলা পরিদর্শন কর‌লেন আ‌রিফুল ১০ বছর পর দেশে ফির‌লেন কিন্তু বাড়ি ফেরা হলো না তার ফরিদপুরে হামে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু ভাঙ্গায় গ‌্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত পাঁচ ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পলাতক অস্ত্রধারীকে খুঁজ‌ছে পুলিশ নগরকান্দার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খা‌দে আহত অন্তত ২৫ ফরিদপুরে হামে আক্রান্ত হয়ে ‌ আরও দুই শিশুর মৃত্যু ‌ আ‌লোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী একাত্তরের পরাজিতরা ফণা তোলার চেষ্টা করছে

ঈদের সকালে আলফাডাঙ্গায় ছেলের হাতে মা খুন

Reporter Name / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের আলফাডাঙ্গা উপ‌জেলায় ছেলে হোসেন শেখের কোদালের কোপে মা ফুলজান বেগম (৬০) খুন হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার বানা ইউনিয়নের পন্ডিত বানা গ্রামে এ ঘটনা‌টি ঘটে।
ফুলজান বেগম ওই গ্রামের হাফিজার শেখের স্ত্রী। অভিযুক্ত হাসান শেখ হাফিজার শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, হোসেন শেখ (২৫) শ্রমিকের কাজ করেন। কিছুদিন আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। তারপর থেকে তিনি একাকী জীবনযাপন ও রান্না করে খেতেন।
বৃহস্প‌তিবার ঈ‌দের দিন সকালে হোসেন শেখের ঘরের সামনে তার মা ফুলজান বেগম ফুলগাছের চারা লাগা‌তে গে‌লে মা‌য়ের সা‌থে ছেলের ঝগড়া হয়। এক পর্যায়ে হোসেন শেখ কোদাল দিয়ে তার মা ফুলজান বেগমের মাথায় কোপ দেন। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। আলফাডাঙ্গা থানার ওসি ফকির তাইজুর রহমান ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে বলেন,খবর পে‌য়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। অভিযুক্ত যুবক ঘটনার পর পালিয়ে যান। তিনি কোনো মোবাইল ব্যবহার করেন না। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনি ব্যবস্থা গ্রহ‌ণের বিষয়‌টি প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা