• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
Headline
‌বোয়ালমারী‌তে তিনদিন পর নিখোঁজ তরু‌ণের মরদেহ পাওয়া গেল ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি রাজধানী থেকে গ্রেপ্তার জেলা প্রশাসক মাজহারুল ইসলাম মধুখালী উপজেলা পরিদর্শন কর‌লেন আ‌রিফুল ১০ বছর পর দেশে ফির‌লেন কিন্তু বাড়ি ফেরা হলো না তার ফরিদপুরে হামে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু ভাঙ্গায় গ‌্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত পাঁচ ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পলাতক অস্ত্রধারীকে খুঁজ‌ছে পুলিশ নগরকান্দার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খা‌দে আহত অন্তত ২৫ ফরিদপুরে হামে আক্রান্ত হয়ে ‌ আরও দুই শিশুর মৃত্যু ‌ আ‌লোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী একাত্তরের পরাজিতরা ফণা তোলার চেষ্টা করছে

সালথায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টা অভিযুক্ত পলাতক

Reporter Name / ৩৪ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের সালথা উপ‌জেল‌ায় ৯ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে মো. খায়ের দাঈ (৩৫) নামে এক ব‌্যক্তির বিরুদ্ধে। এ ঘটনা‌টি ঘ‌টে‌ছে শনিবার (২৩ মে) দুপুর দুইটার দিকে।
ভুক্তভোগী শিশুর মা জানান, শ‌নিবার দুপুরে শিশুটি বাড়ির পাশে আম কুড়াতে গে‌লে রামদা দিয়ে তার মুখ আটকে ধরে ভয় দেখিয়ে বাগানে নিয়ে যায় খায়ের। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়।
অভিযুক্ত খায়ের দাঈ উপজেলার সোনাপুর ইউনিয়নের বারাংকুলা গ্রামের ম‌মিন দাঈ‌য়ের ছে‌লে এবং মুদি দোকা‌নি।তিনি বিবাহিত।তার দুটি ছেলে সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, ঘটনা‌টি দে‌খে প্রতি‌বে‌শিরা এ‌গিয়ে এ‌লে খা‌য়ের পালা‌তে চেষ্টা ক‌রলে লোকজন তা‌কে ধ‌রে একটি ঘরে আটকে রাখে।ত‌বে কৌশলে সে ঘর থেকে পালিয়ে যায়। প‌রে খবর পেয়ে সালথা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান জানান, এ ঘটনায় ওই শিশুর মা বাদি হয়ে থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেছেন।খা‌য়ের‌কে গ্রেপ্তা‌রে অ‌ভিযান অব‌্যাহত র‌য়ে‌ছে।
এ ঘটনায় এলাকাবাসীর ম‌া‌ঝে ক্ষোভ সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা