নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের সদরপুরে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে ক্ষুব্ধ জনতা আটকে গাছের সঙ্গে বেঁধে রাখার পর পুলিশ গিয়ে উদ্ধার করেছে। বৃহস্পতিবার বিকেলে জেলার সদরপুর উপজেলার একটি কওমী মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে।
ওই শিক্ষকের বিরুদ্ধে শুক্রবার (২ অক্টোবর ) সকালে থানায় বলাৎকারের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক মো. মাসুদের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায়। সদরপুরের মাদ্রাসাতে তিনি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ভুক্তভোগী ছাত্র (১৩) ওই মাদ্রাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী।
এ ব্যাপারে মাদ্রাসার মোহতামিম (পরিচালক) বলেন, মাদ্রাসার এক শিক্ষককে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরাও মাদ্রাসার পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দেখছি।’
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ওই ছাত্র বাড়িতে গিয়ে জানায়, শিক্ষক মাসুদ তাকে একাধিকবার বলাৎকার হয়েছে। এরপর ওই ছাত্রের বাবা ও স্থানীয় কয়েকজন লোক মাদ্রাসায় গিয়ে শিক্ষক মাসুদকে ধরেন।
এ সময় উত্তেজিত লোকজন তাঁকে মারধর করে মাদ্রাসার পাশে একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখেন। খবর পেয়ে চরভদ্রাসন থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই শিক্ষককে থানায় নিয়ে যায়।
চরভদ্রাসন থানার ওসি মোহাম্মদ সফর আলী বলেন, এর আগেও ছেলেটিকে কয়েকবার বলাৎকার করেছে মাদ্রাসার ওই শিক্ষক। এলাকাবাসী তাঁকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রেখেছিলেন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে। তবে ঘটনাটি সদরপুর থানার আওতাভুক্ত। তাই ওই শিক্ষককে রাত ১২টার দিকে সদরপুর থানায় হস্তান্তর করা হয়।
এদিকে সদরপুর থানার ওসি আবদুল আল মামুন শাহ বলেন, ওই ছাত্রের মায়ের দায়ের করা মামলায় মাসুদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে তোলা হবে।