• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
Headline
মাদকাসক্ত ছে‌লের হা‌তে মা খুন ইউ‌পি সদ‌স্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, প্রশাসনের শোকজ “বাল্যবিবাহ” ও “মাদক”কে না বলতে পদ্মা নদীর চরে শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসক আইনজীবী নিজামউ‌দ্দিন শান্ত হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল হত্যা মামলায় তিনজনের মৃত্যদন্ড নগরকান্দায় মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী ! নগরকান্দায় ভূমি উপসহকারী কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল খাল খনন শেষে ফ‌রিদপু‌রের দু‌টি উপ‌জেলা থে‌কে এক কোটি টাকার বেশি সরকারি কোষাগারে ফেরত ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দা‌য়ে স্বামীর আমৃত্যু কারাদন্ড ঘুষ নেওয়ার অ‌ভি‌যো‌গে ভূমি কর্মকর্তা সাম‌য়িক বরখাস্ত

ভাঙ্গায় কোরবানীর মাংস ভাগাভাগির স্থান নির্ধারণ নিয়ে দুই পক্ষের সংঘর্ঘে আহত ২০

Reporter Name / ৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
ফরিদপুরের ভাঙ্গা উপ‌জেলায় কোরবানির মাংস মসজিদ এলাকায় নাকি বাড়িতে ভাগ করা হবে এ নিয়ে দ্বন্দ্বে বৃহস্প‌তিবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
ঈ‌দের দিন বৃহস্পতিবার (২৮ মে )সকাল ১০টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব আড়ুয়াকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গে‌ছে, ঈদের নামাজ শেষে কোরবানির মাংস কোথায় বসে ভাগ করা হবেএ নিয়ে ওই গ্রামের দুই পক্ষের সমর্থক‌দের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এ‌তে এক প‌ক্ষে নেতৃত্ব দেন আবু বকর মুন্সী এবং অপরপ‌ক্ষে কামরুজ্জামান সম্রাট নেতুত্ব দেন।
একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নি‌য়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ভাঙ্গা থানার ও‌সি মিজানুর রহমান বলেন, কোরবানির মাংস মসজিদে না বাড়িতে নিয়ে ভাগ করা হবে এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গি‌য়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এ‌নে‌ছে। কো‌রো পক্ষই থানায় অ‌ভি‌যোগ ক‌রে নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা