নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার টোল প্লাজা এলাকা থেকে ১০০ বোতল স্কাফ সিরাপসহ সাইফুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ (র্যাব-১০)।
একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপনসূত্রে খবর পেয়ে শুক্রবার (২২ মে) বিকেল পাঁচটার দিকে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল ভাঙ্গা উপজেলার এক্সপ্রেসওয়ে টোল প্লাজা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায়।
ওই চেকপোস্টে একটি মোটরসাইকেল তল্লাশিকালে প্রায় তিন লাখ টাকা মূল্যের ১০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার এবং মো. সাইফুল ইসলাম (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

সাইফুল ইসলাম পিরোজপুর জেলার নেছারাবাদ থানার সুটিয়াকাঠি এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।পরে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে স্কাফ সিরাপ সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছিল।
উদ্ধারকৃত মাদক ও সাইফুলকে ভাঙ্গা থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানায় র্যাব।