• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
Headline
‌বোয়ালমারী‌তে তিনদিন পর নিখোঁজ তরু‌ণের মরদেহ পাওয়া গেল ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি রাজধানী থেকে গ্রেপ্তার জেলা প্রশাসক মাজহারুল ইসলাম মধুখালী উপজেলা পরিদর্শন কর‌লেন আ‌রিফুল ১০ বছর পর দেশে ফির‌লেন কিন্তু বাড়ি ফেরা হলো না তার ফরিদপুরে হামে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু ভাঙ্গায় গ‌্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত পাঁচ ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পলাতক অস্ত্রধারীকে খুঁজ‌ছে পুলিশ নগরকান্দার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খা‌দে আহত অন্তত ২৫ ফরিদপুরে হামে আক্রান্ত হয়ে ‌ আরও দুই শিশুর মৃত্যু ‌ আ‌লোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী একাত্তরের পরাজিতরা ফণা তোলার চেষ্টা করছে

বড় ভাইয়ের হাত বিচ্ছিন্ন স্ত্রী-মেয়ে গ্রেপ্তার

Reporter Name / ৫২ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের নগরকান্দা উপ‌জেলায় বাবার সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মো. সলেমান বিশ্বাস (৫৫) নামে এক কৃষকের হাতের কব্জি কেটে নেওয়ার ঘটনায় তার ছোট ভাই আমীর আলীর স্ত্রী ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) দুপুরে গ্রেপ্তার মা-মেয়েকে আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১২ মে ) রাতে উপজেলার ফুলসুতী ইউনিয়নের কাজীকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মামলার প্রধান আসামি আমীর আলী বিশ্বাসের স্ত্রী প্রেমা বেগম (৪২) ও মেয়ে শম্পা আক্তার (২২)।
এ ব‌্যাপা‌রে নগরকান্দা থানার ওসি রাসূল সামদানী আজাদ জানান,বাবার জমি নিয়ে দুই ভাই‌য়ের ম‌ধ্যে বিরোধের জেরে দা দিয়ে কুপিয়ে বড় ভাই সলেমানের বাম হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেন ছোট ভাই আমীর আলী বিশ্বাস। এ ঘটনায় সলেমানের স্ত্রী রাবেয়া বেগম বাদি হয়ে আমীর আলীকে আসামি করে থানায় একটি মামলা করেন।
ওই মামলায় আমীরের স্ত্রী ও মেয়েকে গ্রেপ্তার করা হয়। অন‌্য আসামিদের গ্রেপ্তারে অ‌ভিযান অব‌্যাহত র‌য়ে‌ছে।
উল্লেখ‌্য, বাবার সম্পত্তি ভাগাভাগি নিয়ে নগরকান্দার ফুলসুতী ইউনিয়নের কাজীকান্দা গ্রামের মৃত তোতা বিশ্বাসের বড় ছেলে সলেমান বিশ্বাসের সঙ্গে তার ছোট ভাই আমীর আলী বিশ্বাসের বিরোধ ছিল। মঙ্গলবার দুপুরে বাড়ির সামনের সড়কে দুই ভাইয়ের মধ্যে বাদানুবা‌দের ঘটনা ঘ‌টে।
এ সময় ক্ষুব্ধ আমীর আলী ধারালো দা দিয়ে কু‌পি‌য়ে বড় ভাই সলেমানের বাম হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন ক‌রে ফে‌লে পা‌লি‌য়ে যায়। স‌লেমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা