• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
Headline
‌বোয়ালমারী‌তে তিনদিন পর নিখোঁজ তরু‌ণের মরদেহ পাওয়া গেল ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি রাজধানী থেকে গ্রেপ্তার জেলা প্রশাসক মাজহারুল ইসলাম মধুখালী উপজেলা পরিদর্শন কর‌লেন আ‌রিফুল ১০ বছর পর দেশে ফির‌লেন কিন্তু বাড়ি ফেরা হলো না তার ফরিদপুরে হামে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু ভাঙ্গায় গ‌্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত পাঁচ ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পলাতক অস্ত্রধারীকে খুঁজ‌ছে পুলিশ নগরকান্দার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খা‌দে আহত অন্তত ২৫ ফরিদপুরে হামে আক্রান্ত হয়ে ‌ আরও দুই শিশুর মৃত্যু ‌ আ‌লোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী একাত্তরের পরাজিতরা ফণা তোলার চেষ্টা করছে

শ্বশুরের সাথে জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে যুবক খুন

Reporter Name / ৪৭ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের বোয়ালমারী উপ‌জেলায় শ্বশুরের সাথে জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে রবিউল ইসলাম (৩৬) নামে এক যুবক খুন হয়েছে।
এ ঘটনা‌টি ঘ‌টে‌ছে মঙ্গলবার (৫ মে) রাত আটটার দিকে উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর এলাকায়।
নিহত রবিউল ইসলাম মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের সিন্ধাইন গ্রামের গোলাম সরোয়ারের ছেলে। ‌তি‌নি পেশায় একজন ট্রাক্টর চালক ছিলেন। তার ১১ বছরের একটি ছেলে রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের সিন্ধাইন গ্রামের বাসিন্দা সাইদ মোল্লার মেয়ের সাথে বছর দুই আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ময়না ইউনিয়নের হাটখোলার চর গ্রামের হানিফ শেখের ছেলে শহীদুল শেখের সাথে। একপর্যায়ে তারা দুই জনে পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেন। কিছুদিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি এক পর্যায়ে শহীদুলের স্ত্রী তার বাবার বাড়িতে চলে যান। এর আগে শহীদুল শেখ তার শ্যালকের একটি মোটরসাইকেল এনে অন্যত্র বন্ধক রাখে। মঙ্গলবার দুপুরে সেই মোটরসাইকেল নিতে আসে শ্বশুর সাইদ মোল্লা ও তার প্রতিবেশী রবিউল ইসলাম। এসময় মোটরসাইকেল ফেরত দেওয়া নিয়ে বাদানুবা‌দের ঘটনা ঘ‌টে। এরপর তারা মোটরসাইকেল না নিয়ে তারা ফি‌রে যান। প‌রে বিকালে তাদের মোটরসাইকেল ফেরত দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে আনা হয়। এরপর সাইদ মোল্লাকে বাবু নামে একজন মাতুব্বর বাড়িতে বসিয়ে রেখে রবিউল ইসলামকে কৌশলে পাশে কোথাও ডেকে নিয়ে যান শহীদুল শেখ।
এক পর্যা‌য়ে শহীদুল মোবাইলে শ্বশুরকে জানান আপনি চলে যান কাল সকালে মোটরসাইকেল বাড়িতে পৌঁছে দেব।
এ সময় রবিউলের মোবাইলে কল করে কোনো সাড়া না পেয়ে সাইদ মোল্লা বাড়িতে চলে যান।
একই দিন সন্ধ্যায় বোয়ালমারীর সাতৈর-মহম্মদপুর সড়কের হাটখোলার চর বটতলা এলাকায় একটি প্রাইভেটকার দুর্ঘটনার শিকার হয়। স্থানীয়রা উদ্ধার করতে গেলে পাশেই একটি মরদেহ দেখতে পান। পরে নিহত ব্যক্তির পকেটে থাকা মোবাইলের মাধ্যমে স্বজনদেন নিহতের খবর জানানো হয়।
স্থানীয়দের ধারণা সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তি নিহত হয়েছে। এ সময় প্রাইভেটকারে থাকা পাঁচ যুবকের মধ্যে তিনজন ভয়ে পালিয়ে যায় এবং শাহাজাদা(২৩) ও তপু সাহা (২২) নামে দুইজনকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেন।
এ ঘটনার পর শহীদুল শেখের পরিবারের সদস‌্যরা বাড়ি ছেড়ে পা‌লি‌য়ে গে‌ছে। তা‌দের ব‌্যবহৃত মোবাইল নাম্বারও বন্ধ পাওয়া যায়।
নিহত রবিউলের বাবা গোলাম সরোয়ার বলেন, সাইদ মোল্লা আমার ছেলেকে তার বিয়াই বাড়িতে নিয়ে যায়। পরে তাকে হত্যা করা হয়। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।
এ ব্যাপারে মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. আজম খান জানান, শহীদুল তার শ্বশুর বাড়ির একটি মোটরসাইকেল আটকে রাখে।মোটরসাইকেলটি নেওয়ার জন্য শহীদুলের শ্বশুর সাইদ মোল্লা রবিউলকে সাথে নিয়ে আসে। প্রথমে মোটরসাইকেলটি দিতে চায়নি। একপর্যায়ে তারা বাড়ির দিকে চলে গেলে শহীদুল তাদের ফোন করে আবার নিয়ে আসে। আসার পরে সা‌লিশ-মীমাংসা হয়। এ সময় রবিউল বাড়ির বাইরে রাস্তার দিকে ছিল। আধাঘন্টা পর থে‌কে শহীদুলকে আর খুঁজে পাওয়া যায় নি।
ওই পুলিশ কর্মকর্তা আরও ব‌লেন, নিহতের শরীরে একাধিক আঘা‌কের চিহ্ন রয়েছে। পরিকল্পিতভাবে তাকে ডেকে এনে হত্যা করা হয়েছে। যাদের কাছ থে‌কে মোটরসাইকেল নিতে এ‌সেছিল তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে প্রাইভেটকারটি ওখানে কিভাবে এসে পড়লো। কাকতালীয়ভাবে প্রাইভেটকারে থাকা কেউ আহত হলো না। এগুলো তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা