• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া কর‌তে গি‌য়ে জনতার হা‌তে আটক এএসআই সদরপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা  ভাঙ্গায় পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফেসবুকে ক্ষোভ ঝে‌ড়ে রাজনীতি ছাড়ার ঘোষণা দি‌লেন জেলা ছাত্রদল নেতা লালন

Reporter Name / ৩৪ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

নতুন খবর রিপোর্ট

ফরিদপুর জেলা ছাত্রদলের সহসভাপতি আউয়াল খান ওর‌ফে লালন ছাত্রদ‌লের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্ত জানান।

লালন ফরিদপুর শহরের আলীপুর এলাকার মৃত আলী খানের ছেলে।

দীর্ঘ পোস্টে লালন ব‌লেন, ‘আজ এই মুহূর্ত থেকে আমার কোনো রাজনৈতিক দলের পরিচয় দেওয়ার ইচ্ছা নেই। আমার আজ থেকে কোনো রাজনৈতিক নেতা নেই। এই ভদ্র ও সুশীল সমাজে আমাদের মতো কারো দরকার নাই। দয়া করে কোনো রাজনৈতিক ব্যক্তি আমাকে কোনো প্রয়োজনে স্মরণ করবেন না। এখন থেকে সম্পূর্ণ মুক্ত এবং নিজের সামর্থ্য অনুযায়ী এলাকাবাসীর বিপদে পাশে থাকার চেষ্টা করব। পা চাটা সুশীল সমাজপতিদের থেকে দূরে থাকাই শ্রেয়।’

লালন আরও বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জীবন বাজি রেখে কাজ ক‌রেছি। নির্যাতন সয়েছি। জেল খেটেছি। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে কোনো আঁতাত করি নি। কখনো চাঁদাবাজি বা অনৈতিক কাজে জড়াইনি। কিন্তু দলের সুসময়েও কোনো সহায়তা পাইনি। এমনকি টেন্ডারে অংশ নিয়ে পকেটের টাকা দিয়ে শিডিউল কি‌নেও সেই টাকা ফেরত পাইনি। এসব কারণেই প্রচণ্ড ক্ষোভ ও অভিমানে দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এ ব‌্যাপা‌রে জান‌তে চাই‌লে ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস বলেন, লালন জেলা কমিটির সহসভাপতি এবং তিনি একটি কম্পানিতে চাকরি করছেন। ফেসবুক পোস্টের বিষয়টি আমার জানা নেই। তিনি কোনো আনুষ্ঠানিক পদত্যাগপত্রও দেননি। পদত্যাগপত্র পে‌লে আমরা পরবর্তী ব্যবস্থা নেব।


আপনার মতামত লিখুন :
More News Of This Category