• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মহান মুক্তিযুদ্ধে শহীদ আট সাধুর মৃত্যুবা‌র্ষিকী কাল মঙ্গলবার সালথায় শিশুর লাশ উদ্ধার ফ‌রিদপু‌রে প্রভাতী প্রাই‌ভেট হাসপাতা‌লে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, ওটি সিলগালা ভাঙ্গায় রিজার্ভ ট্যাঙ্কে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফরিদপুরে বা‌সে শিক্ষার্থী‌দের হাফ ভাড়া দাবিতে ছাত্রদলের স্মারক‌লি‌পি প্রদান ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ এ নারীর স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিলো প্রতারক ‘শ্মশান বন্ধু’ কানু সেন হাসপাতালে ভ‌র্তি  সক‌লের ‌দোয়া ও‌ আশীর্বাদ ‌প্রার্থনা টর্চলাইট জ্বালিয়ে সালথায় দুইপক্ষের সংঘর্ষ আহত ৩০, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

ক‌রিমপুর যু‌দ্ধের ৫৪ তম বা‌র্ষিকী মঙ্গলবার

Reporter Name / ৩১১ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

নতুন খবর রি‌পোর্ট

বিজয়ের মাত্র এক সপ্তাহ আ‌গে ১৯৭১ সা‌লের ৯ ডি‌সেম্বর ফ‌রিদপুর সদ‌রের কানাইপুর ইউ‌নিয়‌নের ক‌রিমপু‌রে হানাদার পা‌কিস্তানী বা‌হিনীর সা‌থে মু‌ক্তি‌যোদ্ধা‌দের এক সম্মুখ যুদ্ধ অনু‌ষ্ঠিত হয়।

সকাল-সন্ধ‌্যার সেই যু‌দ্ধে শহীদ হন বাংলা মা‌য়ের মৃত‌্যুঞ্জয়ী সাত মু‌ক্তি‌যোদ্ধা।

এর ম‌ধ্যে বা‌হিনী প্রধান সালাহউ‌দ্দিন ও দ্বিতীয় প্রধান মেজবাহউ‌দ্দিন নৌ‌ফেল ও তার পাঁচ সহ‌যোদ্ধা এবং মু‌ক্তি‌যোদ্ধাদের আশ্রয়দাতা চার কৃষক।

১৬ ডি‌সেম্বর বিজয় অর্জনের পর ১৭ ডি‌সেম্বর ওইস্থান থে‌কে শহীদ‌দের দেহাব‌শেষ উদ্ধার ক‌রে ফ‌রিদপুর কবরস্থা‌নে দাফন করা হয়।

এদিকে শহীদ‌দের স্মর‌ণে ‌জেলা প্রশা‌সনের উ‌দ্যোগে সকা‌লে শহ‌রের আলীপুর কবরস্থান জা‌মে মস‌জি‌দে দোয়া ও শহীদ‌দের কব‌রে পুষ্পমাল‌্য অর্পণ করা হ‌বে।

১৯৭১ সা‌লের ৬ ডি‌সেম্বর যশোর পত‌নের পর হানাদার পা‌কিস্তানী বা‌হিনী পিছু হ‌টে এক অংশ খুলনার দি‌কে এবং অপর অংশ ঢাকার দি‌কে যাওয়ার চেষ্টা ক‌রে।

এক পর্যা‌য়ে ফ‌রিদপু‌রের মধুখালীর কামারখালী থে‌কে য‌শোর রোড ধ‌রে ফ‌রিদপুরের কানাইপুর

পর্যন্ত পা‌কিস্তানী বা‌হিনীর সৈন‌্য ও তা‌দের দোসররা অবস্থান নেয়।

এই খবর পে‌য়ে ন‌তিবপুর ক‌্যা‌ম্পে অবস্থানরত সালাউ‌দ্দিন বা‌হিনীর যোদ্ধারা ৯ ডি‌সেম্বর সকা‌লে প্রায় ছয় কি‌লো‌মিটার এ‌গি‌য়ে গি‌য়ে য‌শোর রো‌ডে আশ্রয় নেওয়া পা‌কিস্তানী বা‌হিনীর সদস‌্যদের ওপর হামলা চালায়।

 

 

কিছুক্ষণ পর হানাদার সৈন‌্যরা পাল্টা হামলা চালা‌লে শুরু হয় মরণপণ এক সম্মুখ যুদ্ধ।

খবর পে‌য়ে হেমা‌য়েত বা‌হিনীর সদস‌্যরাও মু‌ক্তি‌যোদ্ধা‌দের সহযো‌গিতা কর‌তে এ‌গি‌য়ে আ‌সেন।

যু্দ্ধ সন্ধ‌্যা পর্যন্ত গড়ায়। এক পর্যা‌য়ে বা‌হিনী প্রধান সালাউ‌দ্দিন ও দ্বিতীয় প্রধান নৌ‌ফেলসহ সাত মু‌ক্তিযোদ্ধা এবং তিন কৃষক‌ শহীদ হন।

১৬ ডি‌সেম্বর

বিজ‌য়ের পরদিন ১৭ ডি‌সেম্বর অন‌্য সহ‌যোদ্ধারা যুদ্ধস্থল থে‌কে শহীদ‌দের দেহাব‌শেষ উদ্ধার ক‌রে ফ‌রিদপুর কবরস্থা‌নে দাফন ক‌রে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category