• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

ফরিদপুরে হামে আ‌রেও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ২১

Reporter Name / ৩১ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
ফরিদপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে হামে আক্রান্ত হয়ে ৪ জুন তানহা না‌মে ১৮ মা‌সের এক শিশুর মৃত্যু হয়েছে।
এ নি‌য়ে মৃ‌তের সংখ‌্যা দাঁড়াল ২১ জ‌নে।
তানহা ফ‌রিদপু‌রের বোয়ালমারী উপজেলার হাসামদিয়া গ্রামের দ্বীন ইসলামের মে‌য়ে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, সাম্প্রতিক সময় ফরিদপুরে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে।
এরই ধারাবাহিকতায় বিভিন্ন এলাকায় শিশুদের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
জেলা স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে। রোগটির বিস্তার রোধে সচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হয়েছে বলে জানা গে‌ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা