নতুন খবর রিপোর্ট
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ওজিহা নামে সাত মাস বয়সী শিশু রবিবার (৩ মে) ভোরে মারা গেছে।
ওজিহা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর এলাকার বাসিন্দা সবুজ মাতুব্বরের মেয়ে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে আটটার দিকে ওজিহাকে আশঙ্কাজনক অবস্থায়ে ওই হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার ভোর পাঁচটার দিকে সে মারা যায়।
এ ব্যাপারে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, ওজিহার নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছিল। কিন্তু প্রতিবেদন পাওয়ার আগেই তার মৃত্যু ঘটে।
তবে রিপোর্ট পাওয়ার আগেই তার মৃত্যু ঘটে।
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ জানায় এ বছরের ১ জানুয়ারি থেকে ৩ মে পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া মোট ৯ শিশুর মৃত্যু হয়েছে।
এ ছাড়া , গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮ শিশু হামের উপসর্গ নিয়ে দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ১২ জন।
রবিবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৮০ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৩০ জন শিশু ভর্তি রয়েছে।