• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
Headline
“বাল্যবিবাহ” ও “মাদক”কে না বলতে পদ্মা নদীর চরে শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসক আইনজীবী নিজামউ‌দ্দিন শান্ত হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল হত্যা মামলায় তিনজনের মৃত্যদন্ড নগরকান্দায় মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী ! নগরকান্দায় ভূমি উপসহকারী কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল খাল খনন শেষে ফ‌রিদপু‌রের দু‌টি উপ‌জেলা থে‌কে এক কোটি টাকার বেশি সরকারি কোষাগারে ফেরত ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দা‌য়ে স্বামীর আমৃত্যু কারাদন্ড ঘুষ নেওয়ার অ‌ভি‌যো‌গে ভূমি কর্মকর্তা সাম‌য়িক বরখাস্ত মধুখালীতে টয়লেটের স্লাবের নিচ থেকে বস্তাবন্দী মানব কঙ্কাল উদ্ধার হরিজন জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ফরিদপুরে মানববন্ধন‌, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

ফরিদপুর মেডিকেলে হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু

Reporter Name / ৬৮ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃত শিশুরা হলো, রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া এলাকার মো. রেজার ৯ মাস বয়সী ছেলে আয়ান এবং ফরিদপুর শহ‌রের হাড়োকান্দি এলাকার মো. কামরুলের তিন মাস বয়সী ছেলে আব্দুল্লাহ ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হামে আক্রান্ত হয়ে শিশু দু’টি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এ নিয়ে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে ‌ ‌জেলা স্বাস্থ‌্য বিভাগসূত্রে এ তথ‌্য জানা গেছে।
এ‌তি‌কে ফরিদপুর জেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পে‌য়ে‌ছে।
জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ মে পর্যন্ত জেলায় মোট সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৯২ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন রোগী শনাক্ত হয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের ভাষ‌্যমতে, ফরিদপুর সদর উপজেলায় সবচেয়ে বেশি ৫৭৬ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া বোয়ালমারীতে ২১ জন, ভাঙ্গায় ২৩ জন, চরভদ্রাসনে ১২ জন, নগরকান্দায় ১১ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন এবং সালথায় ২২ জন হামে আক্রান্ত হয়েছেন।
বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতালে নতুন করে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ১২৯ জন।
এর মধ্যে ৩৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করে বা‌ড়ি ফি‌রেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ফরিদপুর জেনারেল হাসপাতালে বর্তমানে ৪৮ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৮১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের বিস্তার রোধে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করতে হবে। পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা