• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

ভাঙ্গায় মাদক ব‌্যবসায়ীর বা‌ড়ি ভে‌ঙে দিয়ে‌ছে গ্রামবাসী

Reporter Name / ২৪ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
ফরিদপুরের ভাঙ্গা উপ‌জেলায় আইয়ুব শেখ না‌মে এক মাদক ব‌্যবসায়ীর বাড়ির দুটি ঘর ভেঙে দিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী।
এ সময় ঘর দুটির আসবাবপত্রও ভাঙচুর করা হয়।
এলাকাবাসীর অভিযোগ,আইয়ুব শেখ ও তার স্ত্রী ময়না আক্তার মি‌লে দীর্ঘ‌দিন ধ‌রে এলাকায় মাদক ব্যবসা কর‌ছে।
শুক্রবার (৫ জুন) সকাল আটটার দিকে ভাঙ্গা পৌরসভার চন্ডীদাসদী এলাকায় এ ঘটনা ঘটে।
এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ওই ভিডিওতে দেখা যায়, কয়েকশ` মানুষ হামলা চা‌লিয়ে ঘর দুটি ভেঙে ফেলছে।
এলাকাবাসীর অভিযোগ, আইয়ুব শেখ ও তার স্ত্রী ময়না আক্তার (৪৫) দীর্ঘদিন ধরে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদককারবারীর সঙ্গে জড়িত।তাদের কারণে এলাকায় মাদকাসক্তের সংখ‌্যা বাড়ছে এবং যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ভাঙ্গা থানার ও‌সি মিজানুর রহমান বলেন, চন্ডীদাসদী গ্রামের আইয়ুব শেখ ও তার স্ত্রী ময়না আক্তার বড় ধরণের মাদককারবারী। এদের বিভিন্ন সময়ে গ্রেপ্তার করেছি। চলতি বছরও এদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক আইনে তিনটি মামলা হয়েছে। এরা তিনবার গ্রেপ্তার হয়েছে। ‌
তি‌নি ব‌লেন, মাদক ব‌্যবসা ছে‌ড়ে দেওয়ার হুঁশিয়ারী দি‌লেও এই দম্প‌তি ব‌্যবসা বন্ধ না করায় ক্ষুব্ধ এলাকাবাসী তাদের ঘর ভে‌ঙে দি‌য়ে‌ছে। খবর পে‌য়ে পুলিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা