• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
Headline
নগরকান্দায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী ভাঙ্গায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা নি‌য়ে এন‌সি‌পি নেতা অবরুদ্ধ পু‌লি‌শের হস্ত‌ক্ষে‌পে উদ্ধার ফরিদপুরের জেলা কারাগারে কারাবন্দীদের মৌসুমী ফল উৎসব ফ‌রিদপুর গাঁজাসহ চার মাদক কারবা‌রি‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে র‌্যাব ফরিদপুরে বাংলাদেশ-কোরিয়া ট্রান্সমিশন লাইন নির্মাণ প্রকল্পের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন সালথায় দুই প‌ক্ষের সংঘ‌র্ষে বা‌ড়ি ভাঙচুর আহত ২৩ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ছয় দফা দা‌বি‌তে মানববন্ধন মধুখালীতে প্রাইভেটকার দুর্ঘটনায় নারী নিহত ফ‌রিদপু‌রে ডেঙ্গু জ্বর প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা

ফ‌রিদপু‌রে ডেঙ্গু জ্বর প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা

Reporter Name / ৩৫ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
ফ‌রিদপু‌রে ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সচেতনতামূলক শোভাযাত্রার আ‌য়োজন করা হয়।
শ‌নিবার (৬ জুন ) সকা‌লে জেলা সি‌ভিল সার্জ‌নের কার্যালয় ও জেনা‌রেল হাসপাতা‌লের যৌথ উ‌দ্যো‌গে
শনিবার (৬ জুন) সকালে এ কর্মসূচির আয়োজন করা হয়। ফরিদপুর জেনারেল হাসপাতাল চত্ব‌রে শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি ছি‌লেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম এবং বিশেষ অতিথি ছি‌লেন পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম ও
সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।
অন‌্যদের উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মোহাম্মদ বদরুদ্দোজাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারী এবং আম‌ন্ত্রিত অ‌তি‌থিরা।
প্রধান অ‌তি‌থি বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাসাবাড়ি, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র কিংবা যেকোনো স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণের পাশাপাশি মশা নিধনে প্রয়োজনীয় স্প্রে ব্যবহার এবং মশারি টাঙিয়ে ঘুমানোর ওপর গুরুত্বারোপ ক‌রেন।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরের জনগণকে সচেতন হতে হবে।নিয়মিত পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকার পাশাপাশি বাড়ির আশপাশ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ বিষয়ে জোরালো প্রচারণা চালানোর আহ্বান জানান তারা।
প‌রে এক‌টি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা‌টি
শহরের বি‌ভিন্ন সড়ক ঘু‌রে আ‌সে।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা “সবাই মিলে বাড়ি ও অফিসের আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু প্রতিরোধ করি”, “আমরা সবাই ডেঙ্গু সম্পর্কে সচেতন হই, ডেঙ্গু প্রতিরোধ করি” এবং “ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করি”সহ বিভিন্ন সচেতনতামূলক শ্লোগান সম্ব‌লিত প্ল‌্যাকার্ড বহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা