• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Headline
নগরকান্দায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী ভাঙ্গায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা নি‌য়ে এন‌সি‌পি নেতা অবরুদ্ধ পু‌লি‌শের হস্ত‌ক্ষে‌পে উদ্ধার ফরিদপুরের জেলা কারাগারে কারাবন্দীদের মৌসুমী ফল উৎসব ফ‌রিদপুর গাঁজাসহ চার মাদক কারবা‌রি‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে র‌্যাব ফরিদপুরে বাংলাদেশ-কোরিয়া ট্রান্সমিশন লাইন নির্মাণ প্রকল্পের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন সালথায় দুই প‌ক্ষের সংঘ‌র্ষে বা‌ড়ি ভাঙচুর আহত ২৩ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ছয় দফা দা‌বি‌তে মানববন্ধন মধুখালীতে প্রাইভেটকার দুর্ঘটনায় নারী নিহত ফ‌রিদপু‌রে ডেঙ্গু জ্বর প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা

ফরিদপুরের জেলা কারাগারে কারাবন্দীদের মৌসুমী ফল উৎসব

Reporter Name / ২৫ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

নতুন খবর রিপোর্ট
ফরিদপুর জেলা কারাগারে বন্দী‌দের মাঝে মৌসুমী ফল বিতরণ করা হয়।
বুধবার (১০ জুন ) সকালে জেলা কারাগারে আটক বন্দীদের হাতে ফল তুলে দেওয়া হয়।
কারা কর্তৃপক্ষসূ‌ত্রে জানা গে‌ছে,বর্তমা‌নে জেলা কারাগা‌রে এক হাজার ১৪২ জন পুরুষ ও ৪৮ জন নারী বন্দী রয়েছেন।
তাদের পুষ্টি চাহিদা পূরণ, শারীরিক মানসিক সুস্থতা নিশ্চিত করতে গ্রীষ্মকালীন ফল সাত হাজার লিচু ও সাত হাজার আম বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কারাগারের তত্ত্বাবধায়ক ( জেল সুপার) শওকত হোসেন মিয়া, জেলার মনির হোসেন,ডেপু‌টি জেলার শেফালী আক্তার প্রমুখ।

ফল বিতরণকা‌লে কর্মকর্তারা বন্দীদের খোঁজখবর নেন।
ফরিদপুর জেলা কারাগা‌রের তত্ত্বাবধায়ক শওকত হোসেন মিয়া জানান, “কারা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বন্দীদের মানবিক মর্যাদা রক্ষা ও সুস্থতা নিশ্চিত করতে বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। স্বাস্থ্যকর খাদ্য, চিকিৎসাসেবা, বিনোদন বা পুনর্বাসনমূলক কার্যক্রমের পাশাপাশি মৌসুমী ফল দেওয়া হয়েছে ।
তিনি বলেন, কারাগার শুধু শাস্তি ভো‌গের জায়গা নয়।
সংশোধন ও পুনর্বাসনের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা