নতুন খবর রিপোর্ট
চিকিৎসাবিজ্ঞানের শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহারের জন্য মরণোত্তর দেহদান করেছেন রাজবাড়ীর প্রথম নারী আইনজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবাহুতি চক্রবর্তী। শনিবার (৩১ অক্টোবর) তাঁর পরিবারের সদস্যরা তাঁর স্বাক্ষরিত দেহদান সংক্রান্ত দলিলসহ মরদেহ ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন হাসপাতালের আহবায়ক অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান শামীমের কাছে হস্তান্তর করেন।
এ সময় ফরিদপুর ডায়াবেটিস মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম, উপাধ্যক্ষ ডা. মনোয়ার আহমেদ, বিশেষজ্ঞ চিকিৎসক এবং দেবাহুতি চক্রবর্তীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, দেবাহুতি চক্রবর্তীর এই মহৎ দেহদান মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
তাঁর এই উদ্যোগ নতুন প্রজন্মকে মানবকল্যাণে উদ্বুদ্ধ করার পাশাপাশি চিকিৎসাবিজ্ঞানের শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সমাজকর্মী দেবাহুতি চক্রবর্তী ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
শুক্রবার বিকেলে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৩ বছর বয়সে তিনি মারা যান।
চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্য
তিনি ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মরদেহ দান করে গিয়েছিলেন।