• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
Headline
ফরিদপুরে মাকে হত্যার ৯ ঘণ্টার মধ্যেই ঘাতক ছেলে গ্রেপ্তার মাদকাসক্ত ছে‌লের হা‌তে মা খুন ইউ‌পি সদ‌স্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, প্রশাসনের শোকজ “বাল্যবিবাহ” ও “মাদক”কে না বলতে পদ্মা নদীর চরে শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসক আইনজীবী নিজামউ‌দ্দিন শান্ত হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল হত্যা মামলায় তিনজনের মৃত্যদন্ড নগরকান্দায় মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী ! নগরকান্দায় ভূমি উপসহকারী কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল খাল খনন শেষে ফ‌রিদপু‌রের দু‌টি উপ‌জেলা থে‌কে এক কোটি টাকার বেশি সরকারি কোষাগারে ফেরত ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দা‌য়ে স্বামীর আমৃত্যু কারাদন্ড

ফ‌রিদপুর গাঁজাসহ চার মাদক কারবা‌রি‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে র‌্যাব

Reporter Name / ৬৬ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
ফরিদপুর সদর ও মধুখালী উপ‌জেলায় পৃথক অভিযানে প্রায় ছয় লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
র‌্যাব জানায়, মঙ্গলবার (৯ জুন) রাতে মধুখালী উপজেলার বেল্লাকান্দি এলাকায় অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ মনির হোসেন ওরফে রুবেল (২৬) ও আমীর হোসেন (২৪) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য প্রায় দুই লাখ ৭০ হাজার টাকা।

এর আগে সোমবার (৮ জুন) রাতে ফরিদপুর সদর উপজেলার বদরপুর এলাকায় যানবাহনে তল্লাশীর সময় যাত্রীবাহী বাস থেকে সাড়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার গাঁজার আনুমানিক বাজারমূল্য তিন লাখ ১৫ হাজার টাকা।
এ ঘটনায় মোস্তফা কামাল (২৭) ও রাশেদুল ইসলাম (২৬) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার দী‌ঘিনালা উপ‌জেলায়।বুধবার (১০ জুন) গ্রেপ্তার মাদক কারবারীদের আদালতে পাঠানো হয়েছে।

এ ব‌্যাপা‌রে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, ‘মাদক সমাজের জন্য ভয়াবহ হুমকি। এটি যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সামাজিক স্থিতিশীলতা নষ্ট করছে। মাদক নির্মূলে র‌্যাব জিরো টলারেন্স নীতি গ্রহণ করে‌ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা