• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Headline
নগরকান্দায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী ভাঙ্গায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা নি‌য়ে এন‌সি‌পি নেতা অবরুদ্ধ পু‌লি‌শের হস্ত‌ক্ষে‌পে উদ্ধার ফরিদপুরের জেলা কারাগারে কারাবন্দীদের মৌসুমী ফল উৎসব ফ‌রিদপুর গাঁজাসহ চার মাদক কারবা‌রি‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে র‌্যাব ফরিদপুরে বাংলাদেশ-কোরিয়া ট্রান্সমিশন লাইন নির্মাণ প্রকল্পের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন সালথায় দুই প‌ক্ষের সংঘ‌র্ষে বা‌ড়ি ভাঙচুর আহত ২৩ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ছয় দফা দা‌বি‌তে মানববন্ধন মধুখালীতে প্রাইভেটকার দুর্ঘটনায় নারী নিহত ফ‌রিদপু‌রে ডেঙ্গু জ্বর প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ছয় দফা দা‌বি‌তে মানববন্ধন

Reporter Name / ৪৩ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিসিপিএসের (বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস) বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে এবং চিকিৎসক সমাজের ঘোষিত ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূ‌চি অনুষ্ঠিত হয়।

র‌বিবার (৭ জুন ) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ইন্টার্ন চিকিৎসক, ট্রেইনি চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূ‌চি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, এফসিপিএস ট্রেইনিং সংক্রান্ত স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক গত ১৯ মে গৃহিত সিদ্ধান্ত চিকিৎসক সমাজের জন্য অযৌক্তিক ও বৈষম্যমূলক।
তারা ৪৮ ঘণ্টার মধ্যে ওই সিদ্ধান্ত বাতিল করে নতুন নির্দেশনা জারির দাবি জানান।

চিকিৎসকদের ঘোষিত ছয় দফা দাবি হ‌লো, স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করা, ইন্টার্ন চিকিৎসকদের বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ, বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের নবম গ্রেডের সমমানের বেতন প্রদান, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা, বিএমডিসি ২০২৫ অধ্যাদেশকে আইনে রূপান্তর এবং অবৈধভাবে ডাক্তার পরিচয়দানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, পাশাপাশি বিসিপিএস ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফি এক হাজার টাকা নির্ধারণ করা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান।
অন্যথায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানানো হয়।

এ কর্মসূ‌চি‌তে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি শাকিব হাসান লস্কার, মোস্তাফিজুর রহমানসহ ইন্টার্ন চিকিৎসক, ট্রেইনি চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা