• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
Headline
‌বোয়ালমারী‌তে তিনদিন পর নিখোঁজ তরু‌ণের মরদেহ পাওয়া গেল ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি রাজধানী থেকে গ্রেপ্তার জেলা প্রশাসক মাজহারুল ইসলাম মধুখালী উপজেলা পরিদর্শন কর‌লেন আ‌রিফুল ১০ বছর পর দেশে ফির‌লেন কিন্তু বাড়ি ফেরা হলো না তার ফরিদপুরে হামে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু ভাঙ্গায় গ‌্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত পাঁচ ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পলাতক অস্ত্রধারীকে খুঁজ‌ছে পুলিশ নগরকান্দার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খা‌দে আহত অন্তত ২৫ ফরিদপুরে হামে আক্রান্ত হয়ে ‌ আরও দুই শিশুর মৃত্যু ‌ আ‌লোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী একাত্তরের পরাজিতরা ফণা তোলার চেষ্টা করছে

জেলা প্রশাসক মাজহারুল ইসলাম মধুখালী উপজেলা পরিদর্শন কর‌লেন

Reporter Name / ১০ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম মঙ্গলবার (২ জুন ) মধুখালী উপজেলা পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি উপ‌জেলার রায়পুর ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস, মধুখালী উপজেলা ভূমি অফিস ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
এছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীদের কার্যক্রম এবং চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন তি‌নি।

এ সময় জেলা প্রশাসক মাদক ও বাল্যবিবাহবিরোধী মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং আন্তঃউপজেলা ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করেন।
পাশাপাশি উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনের সময় তিনি জনসেবার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ ব‌্যাপা‌রে মধুখ‌ালী উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, জেলা প্রশাসকের এ পরিদর্শন সরকারি সেবার মান বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রমের গতি ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ব‌লে আমরা আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা