• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
Headline
‌বোয়ালমারী‌তে তিনদিন পর নিখোঁজ তরু‌ণের মরদেহ পাওয়া গেল ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি রাজধানী থেকে গ্রেপ্তার জেলা প্রশাসক মাজহারুল ইসলাম মধুখালী উপজেলা পরিদর্শন কর‌লেন আ‌রিফুল ১০ বছর পর দেশে ফির‌লেন কিন্তু বাড়ি ফেরা হলো না তার ফরিদপুরে হামে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু ভাঙ্গায় গ‌্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত পাঁচ ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পলাতক অস্ত্রধারীকে খুঁজ‌ছে পুলিশ নগরকান্দার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খা‌দে আহত অন্তত ২৫ ফরিদপুরে হামে আক্রান্ত হয়ে ‌ আরও দুই শিশুর মৃত্যু ‌ আ‌লোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী একাত্তরের পরাজিতরা ফণা তোলার চেষ্টা করছে

ফরিদপুরে হামে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু

Reporter Name / ২৭ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

নতুন খবর রিপোর্ট
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রা‌তে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
এ নি‌য়ে ওই হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।
সোমবার (২ জুন) রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সাত মাস বয়সী আয়ান ও দুই বছর বয়সী আদিবার মৃত্যু হয়।
নিহত আয়ানের বাড়ি গোপালগঞ্জের চন্ডীবর্দী এলাকা এবং আদিবার বাড়ি ফরিদপুর শহ‌রের লক্ষ্মীপুর এলাকায়। এদিকে জেলার বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪ জন সহ মোট ১৯০ রোগী চিকিৎসাধীন রয়েছে।
জেলায় এ পর্যন্ত ১৯১২ জন রোগী হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিল হাসপাতালে। ‌
জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, ফরিদপুর জেলায় বর্তমানে হাম রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে আক্রান্তের সংখ্যা বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোতে বিশেষ চিকিৎসা ব্যবস্থা জোরদার করা হয়েছে।জেলা স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র‌্যাশ ও সর্দি-কাশির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনু‌রোধ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা