• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
Headline
‌বোয়ালমারী‌তে তিনদিন পর নিখোঁজ তরু‌ণের মরদেহ পাওয়া গেল ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি রাজধানী থেকে গ্রেপ্তার জেলা প্রশাসক মাজহারুল ইসলাম মধুখালী উপজেলা পরিদর্শন কর‌লেন আ‌রিফুল ১০ বছর পর দেশে ফির‌লেন কিন্তু বাড়ি ফেরা হলো না তার ফরিদপুরে হামে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু ভাঙ্গায় গ‌্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত পাঁচ ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পলাতক অস্ত্রধারীকে খুঁজ‌ছে পুলিশ নগরকান্দার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খা‌দে আহত অন্তত ২৫ ফরিদপুরে হামে আক্রান্ত হয়ে ‌ আরও দুই শিশুর মৃত্যু ‌ আ‌লোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী একাত্তরের পরাজিতরা ফণা তোলার চেষ্টা করছে

ফরিদপুরের সড়কে ঈ‌দে ছয় জ‌নের প্রাণহা‌নি

Reporter Name / ৪৫ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

নতুন খবর রিপোর্ট
ফরিদপুরে পবিত্র ঈদুল আজহা উপ‌ল‌ক্ষে বেড়া‌তে বে‌রি‌য়ে ও বাড়ি ফেরার পথে আলাদা চারটি দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনই তরুণ।
ঈদের আগের দিন গত বুধবার বিকেল থেকে ঈদের দিন বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটেছে।
এসব দুর্ঘটনায় আহত হয়েছে আটজন।
নিহত ছয়জন হলেন আলীমুজ্জামান মাতুব্বর (৫৫), রাজন শেখ (১৮), ইব্রাহিম ফকির (১৭), উমর শেখ (২১), মো. সাইফুল মোল্লা (২৩) এবং আলী ইমরান শরীফ (২৪)।
পুলিশ সূ‌ত্রে জানা গে‌ছে,ঈ‌দের দিন বৃহস্প‌তিবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার ‌সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ‌তে এক মোটরসাইকেলের আরোহী আলীমুজ্জামান মাতুব্বর (৫৫) নিহত হয়েছেন।
তি‌নি বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য। তার বা‌ড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের উত্তর কান্দি গ্রামে । তি‌নি ওই গ্রা‌মের হোসেন মাতুব্বরের ছেলে।
একইদিন বিকেল পাঁচটার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে নগরকান্দার নারায়ণখালী সেতু এলাকায় প্রাউ‌ভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাজন (১৮) নিহত হন। তার সঙ্গে থাকা আরোহী ইব্রাহীম ফকির (১৭)ও আহত হন। গুরুতর আহত অবস্থায় ইব্রাহীমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় ‌সে মারা যায়। নিহত রাজন মধুখালী উপজেলার নওয়াবাড়ী ঘোষকান্দি গ্রামের হামিদ শেখের ছেলে এবং ইব্রাহিম একই গ্রামের ওয়াসিম ফকিরের ছেলে।
ঈদের দিনে দুজ‌নে মোটরসাই‌কে‌লে ভাঙ্গা গোলচত্বরে ঘুরতে বেরিয়েছিলেন।
এছাড়া ঈদের আগের দিন বুধবার রাত ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপ‌জেলার পূর্ব সদরদী এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন মো. সাইফুল মোল্লা (২৩) ও আলী ইমরান শরীফ (২৪)। আহত হন দুজন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। নিহত সাইফুল ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী এলাকার কাঞ্চন মোল্লার ছেলে এবং আলী ইমরান বরিশাল সদরের জাহাঙ্গীর শরীফের ছেলে।
এদিকে ঈদের ছুটিতে বাড়িতে এসে বুধবার বন্ধু‌দের সঙ্গে ঘুরতে বের হন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গড়ানিয়ার গ্রামের দেলোয়ার শেখের ছেলে উমর শেখ (২১)।
তারা আলফাডাঙ্গা উপজেলার মধুমতী নদী এলাকায় যান। ফেরার পথে বানা ইউনিয়নের আউষের হাট এলাকায় তাদের বহনকারী নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এ সময় উমর শেখসহ ক‌য়েকজন আহত হন।
আলফাডাঙ্গা থানা পুলিশ জানায়, স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নিলে গে‌লে সেখা‌নে কর্তব‌্যরত চিকিৎসক উমরকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় দুটি মহাসড়কে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মরদেহ বিনা ময়না‌ তদ‌ন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা