নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের সদরপুর উপজেলায় ঝড়ের সময় গাছের ডাল ভেঙে মাথায় পড়ে জিয়াউর রহমান বাঘা (৪৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ মে ) সকাল সাড়ে আটটার দিকে সদরপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের আটরশি জাকের ফিলিং স্টেশন সংলগ্ন আটরশি প্রধান সড়কে ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জিয়াউর রহমান বাঘা শরীয়তপুর জেলার বাসিন্দা। তিনি সকালে বাইশরশি দরবার থেকে পায়ে হেঁটে আটরশি পাক দরবার শরীফে যাওয়ার পথে হঠাৎ প্রবল ঝড়ের কবলে পড়েন। এ সময় রাস্তার পাশে থাকা একটি কৃষ্ণচূড়া গাছের ডাল ভেঙে তার মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে সঙ্গে থাকা মনির হোসেন ও স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল থেকে খবর পেয়ে সদরপুর থানার এসআই মো. আলমগীর শরীফ হাসপাতালে গিয়েছিলেন।
তিনি জানান,
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।