• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
Headline
‌বোয়ালমারী‌তে তিনদিন পর নিখোঁজ তরু‌ণের মরদেহ পাওয়া গেল ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি রাজধানী থেকে গ্রেপ্তার জেলা প্রশাসক মাজহারুল ইসলাম মধুখালী উপজেলা পরিদর্শন কর‌লেন আ‌রিফুল ১০ বছর পর দেশে ফির‌লেন কিন্তু বাড়ি ফেরা হলো না তার ফরিদপুরে হামে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু ভাঙ্গায় গ‌্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত পাঁচ ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পলাতক অস্ত্রধারীকে খুঁজ‌ছে পুলিশ নগরকান্দার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খা‌দে আহত অন্তত ২৫ ফরিদপুরে হামে আক্রান্ত হয়ে ‌ আরও দুই শিশুর মৃত্যু ‌ আ‌লোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী একাত্তরের পরাজিতরা ফণা তোলার চেষ্টা করছে

সদরপুরে ঝড়ে গাছের ডাল ভেঙে পথচারীর মৃত্যু

Reporter Name / ৩৯ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট
ফরিদপুরের সদরপুর উপজেলায় ঝড়ের সময় গাছের ডাল ভেঙে মাথায় পড়ে জিয়াউর রহমান বাঘা (৪৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ মে ) সকাল সাড়ে আটটার দিকে সদরপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের আটরশি জাকের ফিলিং স্টেশন সংলগ্ন আটরশি প্রধান সড়কে ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জিয়াউর রহমান বাঘা শরীয়তপুর জেলার বাসিন্দা। তিনি সকালে বাইশরশি দরবার থেকে পায়ে হেঁটে আটরশি পাক দরবার শরীফে যাওয়ার পথে হঠাৎ প্রবল ঝড়ের কবলে পড়েন। এ সময় রাস্তার পাশে থাকা একটি কৃষ্ণচূড়া গাছের ডাল ভেঙে তার মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে সঙ্গে থাকা মনির হোসেন ও স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখা‌নে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল থে‌কে খবর পেয়ে সদরপুর থানার এসআই মো. আলমগীর শরীফ হাসপাতা‌লে গিয়ে‌ছি‌লেন।
তি‌নি জানান,
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহ‌ণের বিষয়‌টি প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা