নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এক্সপ্রেসওয়ের আতাদী ফ্লাইওভারে গাছভর্তি ট্রাকের পেছন দিক থেকে মাছবাহী ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
এ ঘটনাটি ঘটেছে
সোমবার (১৮ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকামুখী লেনে।
নিহতরা হলেন, মাছবাহী ট্রাকের চালক ও হেলপার বলে জানিয়েছে পুলিশ।
নিহতদের মধ্যে মাছবাহী ট্রাক চালকের পরিচয় পাওয়া গেছে। তিনি যশোর কোতয়ালীর চাঁচড়া গ্রামের মো. শামীম (৩০)।
নিহত হেলপারের বয়স প্রায় ২৮ বছর হলেও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী গাছের চারা বোঝাই একটি ট্রাক আতাদী ফ্লাইওভারের ওপর দিয়ে ধীরগতিতে চলছিল। এসময় পেছন থেকে দ্রুতগতিতে এসে মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকটিতে সজোরে ধাক্কা দেয়। এতে মাছের ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হন। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক জব্দ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খান জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।তিনি বলেন, এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।