• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
Headline
‌বোয়ালমারী‌তে তিনদিন পর নিখোঁজ তরু‌ণের মরদেহ পাওয়া গেল ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি রাজধানী থেকে গ্রেপ্তার জেলা প্রশাসক মাজহারুল ইসলাম মধুখালী উপজেলা পরিদর্শন কর‌লেন আ‌রিফুল ১০ বছর পর দেশে ফির‌লেন কিন্তু বাড়ি ফেরা হলো না তার ফরিদপুরে হামে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু ভাঙ্গায় গ‌্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত পাঁচ ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পলাতক অস্ত্রধারীকে খুঁজ‌ছে পুলিশ নগরকান্দার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খা‌দে আহত অন্তত ২৫ ফরিদপুরে হামে আক্রান্ত হয়ে ‌ আরও দুই শিশুর মৃত্যু ‌ আ‌লোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী একাত্তরের পরাজিতরা ফণা তোলার চেষ্টা করছে

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় নিহত দুই

Reporter Name / ৩৭ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের ভাঙ্গা উপ‌জেলার এক্সপ্রেসওয়ের আতাদী ফ্লাইওভারে গাছভর্তি ট্রাকের পেছ‌ন দিক থে‌কে মাছবাহী ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
এ ঘটনা‌টি ঘ‌টে‌ছে
সোমবার (১৮ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকামুখী লেনে।
নিহতরা হ‌লেন, মাছবাহী ট্রাকের চালক ও হেলপার বলে জানিয়েছে পুলিশ।
নিহতদের মধ্যে মাছবাহী ট্রাক চাল‌কের পরিচয় পাওয়া গেছে। তিনি যশোর কোতয়ালীর চাঁচড়া গ্রামের মো. শামীম (৩০)।
নিহত হেলপারের বয়স প্রায় ২৮ বছর হলেও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী গাছের চারা বোঝাই একটি ট্রাক আতাদী ফ্লাইওভারের ওপর দি‌য়ে ধীরগতিতে চলছিল। এসময় পেছন থেকে দ্রুতগতিতে এ‌সে মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাক‌টি‌তে সজোরে ধাক্কা দেয়। এতে মাছের ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হন। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গি‌য়ে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক জব্দ করে।
ঘটনার সত‌্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খান জানান, এ ঘটনায় আইনি ব‌্যবস্থা নেওয়ার বিষয়‌টি প্রক্রিয়াধীন।তি‌নি ব‌লেন, এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা