• বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
Headline
‌বোয়ালমারী‌তে তিনদিন পর নিখোঁজ তরু‌ণের মরদেহ পাওয়া গেল ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি রাজধানী থেকে গ্রেপ্তার জেলা প্রশাসক মাজহারুল ইসলাম মধুখালী উপজেলা পরিদর্শন কর‌লেন আ‌রিফুল ১০ বছর পর দেশে ফির‌লেন কিন্তু বাড়ি ফেরা হলো না তার ফরিদপুরে হামে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু ভাঙ্গায় গ‌্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত পাঁচ ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পলাতক অস্ত্রধারীকে খুঁজ‌ছে পুলিশ নগরকান্দার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খা‌দে আহত অন্তত ২৫ ফরিদপুরে হামে আক্রান্ত হয়ে ‌ আরও দুই শিশুর মৃত্যু ‌ আ‌লোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী একাত্তরের পরাজিতরা ফণা তোলার চেষ্টা করছে

সৌদি প্রবাসীর অসুস্থ বাবার শেষ ইচ্ছা ফরিদপুরে দুই বন্ধুর খোঁজ দি‌তে অনু‌রোধ

Reporter Name / ৫২ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

নতুন খবর রি‌পোর্ট

দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসজীবন কাটানো এক ব্যক্তির অসুস্থ বাবার শেষ ইচ্ছা পূরণে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক আবেদন জানানো হয়েছে।
ওই ব্যক্তি তার বাবার পুর‌নো দুই বন্ধুকে খুঁজে পেতে ফরিদপুরবাসীর সহযোগিতা কামনা করেছেন।
ওই আবেদনকারীর বাবার বাড়ি নরসিংদীতে।
তিনি বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন।
জীবনের শেষ সময়ে এসে তিনি তার প্রিয় বন্ধু ইদ্রিস ও জাহিদের সঙ্গে একবারের জন‌্য হ‌লেও দেখা পেতে চান।
তারা একসময় সৌদি আরবে একসঙ্গে কাজ করতেন।
পরিবার সূত্রে জানা গেছে, ইদ্রিস ও জাহিদ নামে ওই দুই ব্যক্তির বাড়ি ফরিদপুর বাসস্ট্যান্ডের পাশের কোনো একটি এলাকায়।
তবে দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় অসুস্থ ব্যক্তি এখন আর এলাকার নাম মনে করতে পারছেন না।
শুধু এটুকু মনে আছে, জাহিদের বড় ভাইয়ের নাম জাকির।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট ছড়িয়ে পড়েছে। সেখানে ফরিদপুরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে ছ‌বি দি‌য়ে বলা হয়েছে, কেউ যদি ইদ্রিস, জাহিদ কিংবা তাদের পরিবারের পরিচয় জানেন। তাহলে যোগাযোগের ব্যবস্থা করে দিতে।
একজন অসুস্থ মানুষের শেষ ইচ্ছা পূরণে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা