নতুন খবর রিপোর্ট
দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসজীবন কাটানো এক ব্যক্তির অসুস্থ বাবার শেষ ইচ্ছা পূরণে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক আবেদন জানানো হয়েছে।
ওই ব্যক্তি তার বাবার পুরনো দুই বন্ধুকে খুঁজে পেতে ফরিদপুরবাসীর সহযোগিতা কামনা করেছেন।
ওই আবেদনকারীর বাবার বাড়ি নরসিংদীতে।
তিনি বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন।
জীবনের শেষ সময়ে এসে তিনি তার প্রিয় বন্ধু ইদ্রিস ও জাহিদের সঙ্গে একবারের জন্য হলেও দেখা পেতে চান।
তারা একসময় সৌদি আরবে একসঙ্গে কাজ করতেন।
পরিবার সূত্রে জানা গেছে, ইদ্রিস ও জাহিদ নামে ওই দুই ব্যক্তির বাড়ি ফরিদপুর বাসস্ট্যান্ডের পাশের কোনো একটি এলাকায়।
তবে দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় অসুস্থ ব্যক্তি এখন আর এলাকার নাম মনে করতে পারছেন না।
শুধু এটুকু মনে আছে, জাহিদের বড় ভাইয়ের নাম জাকির।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট ছড়িয়ে পড়েছে। সেখানে ফরিদপুরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে ছবি দিয়ে বলা হয়েছে, কেউ যদি ইদ্রিস, জাহিদ কিংবা তাদের পরিবারের পরিচয় জানেন। তাহলে যোগাযোগের ব্যবস্থা করে দিতে।
একজন অসুস্থ মানুষের শেষ ইচ্ছা পূরণে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।